Monday, April 6, 2026

নাকতলার পুজোর অভিভাবক বদল নিয়ে আবেগপ্রবণ পার্থ, ফের খারিজ জামিন

Date:

Share post:

মাসখানেক পরেই পুজো।  দক্ষিণ কলকাতা তো বটেই, গোটা শহরের অন্যতম বড় নাকতলা উদয়ন সংঘের পুজো। এই পুজোর দীর্ঘদিনের অভিভাবক ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তিনি বর্তমানে নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি। এক বছরের বেশি হয়ে গিয়েছে পার্থর বন্দিদশা। গতবছরও একপ্রকার অভিভাবকহীনভাবেই কেটেছে নাকতলার পুজো।কিন্তু এই বছর নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। শুক্রবার সেই পুজো নিয়ে আবেগে ভাসলেন পার্থ।

নাকতলার উদয়ন সংঘের পুজোয় নতুন অভিভাবক আসার পর এই প্রথম মুখ খুললেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। নাকতলার প্রতি যে তাঁর আবেগ জড়িয়ে রয়েছে, তা এদিন পার্থর প্রতিটি কথায় বেরিয়ে এল।

ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে। এদিন পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়েছিল। আদালত চত্বর থেকে বেরনোর সময় স্বাভাবিকভাবেই পার্থকে নাকতলার পুজো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পরতে হয। সেখানে অরূপ বিশ্বাসের নাম উঠতেই প্রাক্তন শিক্ষামন্ত্রী বললেন, ‘খুব ভাল সিদ্ধান্ত। অরূপ অত্যন্ত সুদক্ষ পুজো সংগঠক।’ কিন্তু নাকতলার পুজো তো দীর্ঘদিন ধরে পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই পরিচিতি পেয়ে এসেছে। সে কথা শুনেই নাকতলার প্রতি তাঁর আবেগ বেরিয়ে আসে গলায়। বললেন, ‘তাহলে সেটাই থাকবে।’

এরপর আরও পুজো নিয়ে আরও আবেগপ্রবণ হতে দেখা গেল তাকে। পুলিশের গাড়িতে উঠতে উঠতে পার্থ চট্টোপাধ্যায় বলে গেলেন, ‘পাথরে নাম লিখলে ক্ষয়ে যেতে পারে, হৃদয়ে নাম লিখলে রয়ে যায়।’ এদিন ফের পার্থর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। যা পরিস্থিতি, এবারের পুজোতেও জেলেই কাটবে পার্থর।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...