Thursday, June 18, 2026

রাজ্য সরকারের পদক্ষেপ সত্ত্বেও বাড়ছে ডে.ঙ্গির প্রকোপ, কলকাতা ও দমদমে মৃ.ত ২

Date:

Share post:

রাজ্য সরকারি স্তরে বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও, এড়ানো যাচ্ছে না ডেঙ্গির প্রকোপ। হচ্ছে মৃত্যুও। শনিবার ফের ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরী ও এক যুবকের। বেলেঘাটা আইডি-তে (Beleghata ID) ওই কিশোরীর মৃত্যু হয়। দক্ষিণ দমদমের ২২ নম্বর ওয়ার্ডের ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যু হয়েছে এলাকারই এক নার্সিংহোমে।

হাসপাতাল সূত্রে খবর, দুদিন আগেই প্রবল জ্বর নিয়ে বেলেঘাটা আইডি-তে ভর্তি হয়েছিল দমদম মতিঝিলের বাসিন্দা ওই কিশোরী। শনিবার, সকালে মৃত্যু হয় ওই কিশোরীর। ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে ডেঙ্গি (Dengue) শক সিনড্রোম। দক্ষিণ দমদমের বাসিন্দা অস্থায়ী পুলিশ কর্মী প্রীতম ভৌমিক শুক্রবার সন্ধেয় নাগেরবাজারের এক নার্সিংহোমে ভর্তি হন তিনি। শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁরও ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গির উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:অষ্টম শ্রেণি থেকেই সেমেস্টার! কেন্দ্রের পথে না হেঁটে ‘নয়া’ শিক্ষানীতি চালু রাজ্যের

ডেঙ্গি থেকে বাঁচতে প্রচার চালাচ্ছে কলকাতা পুরসভা। কীটনাশক লাগানো ভিয়েতনামি মশারি বিলি করা হচ্ছে। ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখা, জল জমতে না দেওয়ার প্রচার চালানো হচ্ছে।  কিন্তু তার পরেও সারা রাজ্যের পাশাপাশি কলকাতাতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে।

 

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...