Tuesday, June 16, 2026

পাক অধিকৃত কাশ্মীরে গু.লিতে খতম মোস্ট ওয়ান্টেড ল.স্কর জ.ঙ্গি রিয়াজ

Date:

Share post:

জি২০ সামিটে জঙ্গি হামলার সতর্কতার মাঝেই এবার পাক অধিকৃত কাশ্মীরের(POK) রাওয়ালকোটে খতম ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা লস্কর-ই-তৈবার এক কমান্ডার। শুক্রবার সন্ধ্যায় এক মসজিদের ভিতরে বন্দুকবাজের হাতে খুন হল লস্কর-ই-তৈবার কমান্ডার রিয়াজ আহমেদ ওরফে আবু কাসিম(Abu Kashim)। কাশ্মীরে(Kashmir) একাধিক জঙ্গি হামলা ও নাশকতার কাজে অভিযুক্ত ছিল এই জঙ্গি। যার মধ্যে উল্লেখযোগ্য, কাশ্মীরের রাজৌরি জেলার ধাঙ্গরি গ্রামে ভারতীয় সেনার চর সন্দেহে সাতজন গ্রামবাসীকে খুনের ঘটনা।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, আদতে জম্মুর বাসিন্দা আবু কাসিম। ১৯৯৯ সালে সীমান্ত ডিঙিয়ে শত্রু দেশে ঘাঁটি গাড়ে সে। গত কয়েক দশক ধরে পুঞ্চ এবং রাজৌরিতে যাবতীয় জঙ্গি কার্যকলাপের মাস্টার মাইন্ড ছিল আবু কাসিম। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোট এলাকার আল-কুদুস মসজিদে হামলা হয় আবু কাসিমের উপরে। শুক্রবার মসজিদে নমাজের উদ্দেস্যে গিয়েছিল সে। তবে নামাজের আগেই গুলি করে হত্যা করা হয় তাকে। উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) কাশ্মীরে ভয়ংকর জঙ্গি হামলা হয়। কাশ্মীরের রাজৌরি জেলার ধাঙ্গরি গ্রামে ভারতীয় সেনার চর সন্দেহে সাতজন গ্রামবাসীকে খুন করা হয়, আহত হন আরও ১৩ জন। ওই নাশকতার অন্যতম চক্রী ছিল লস্কর জঙ্গি হাফিজ সৈয়দের ঘনিষ্ঠ আবু কাসিম। দীর্ঘ দিন ধরেই সেনা বাহিনীর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল সে।

Related articles

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর...

প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না কাশির সিরাপ! জারি নির্দেশিকা

ওষুধের দোকানে আর প্রেসক্রিপশন দেওয়া হবে না কাশির সিরাপ(cough syrups)। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয়...