Wednesday, May 27, 2026

ফের বিশ্বমঞ্চে সম্মানিত বাংলা, জি২০ সামিটে প্রশংসিত বাংলার ই আবগারি প্রকল্প

Date:

Share post:

ফের রাজ্যের মুকুটে নয়া পালক। বাংলার প্রকল্পকে বিশ্বমঞ্চে স্বীকৃতি কেন্দ্রের(Central)। জি-২০’র মতো বিশ্ব মঞ্চে বাংলার ই আবগারি(E Excise) প্রকল্পকে স্বীকৃতি দিয়ে এই প্রকল্পের প্রশংসা করল কেন্দ্রীয় সরকার(Central Govt)। ফলে রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে বিজেপি সরকারের(BJP Govt) তরফে বাংলা বঞ্চনা জারি রইলেও বিশ্বমঞ্চ তথা কেন্দ্রীয় সরকারের তরফে বাংলার প্রকল্পের সাফল্য তুলে ধরা নিশ্চিতভাবে বিজেপির ঘৃণ্য রাজনীতির পথে আরও একটি কাঁটা।

শনিবার জি-টোয়েন্টি সামিটে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতার সামনে দেশের অর্থ ব্যবস্থার উন্নতির রুট ম্যাপ তুলে ধরে কেন্দ্রীয় সরকার। সেখানেই বিভিন্ন রাজ্যের ছয়টি প্রকল্প দেখানো হয় রাষ্ট্র নেতাদের সামনে। তার মধ্যেই জায়গা পেয়েছে রাজ্যের ই আবগারি প্রকল্প। সেই প্রকল্পকেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরে। এর মাধ্যমে রাজ্যের অর্থনীতি কতটা লাভবান হয়েছে এবং আবগারি দফতরের কী কী সাফল্য গত এক দশকে হয়েছে, তাও তুলে ধরা হয়। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আরও একটি প্রকল্প ই-আবগারি এবার প্রশংসিত হল বিশ্বমঞ্চে।

Related articles

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...

সম্প্রীতি নষ্টের অভিযোগ: অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR দায়ের

হিংসার উস্কানির পরে এবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ। এই অভিযোগে এবার আরও একটি অভিযোগ দায়ের হল তৃণমূল...

টিকিট কেটেও জায়গা পেলেন না যাত্রীরা! রেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

ট্রেনে উঠে হাজারো সমস্যার সম্মুখিন যে সাধারণ যাত্রীরা তাঁদের জন্য কিছুটা স্বস্তি দিল আদালত। রেলের যে চরম অব্যবস্থার...

সাসপেনশন অতীত! কালীঘাট থেকে সোজা নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ওসি গৌতম দাস

নির্বাচন পর্বে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে একসময় সাসপেন্ড হতে হয়েছিল যাঁকে, এবার সেই পুলিশ...