Thursday, June 18, 2026

শীঘ্রই শুরু হতে চলেছে চিংড়িঘাটা-নিউটাউন উড়ালপুল নির্মাণের কাজ, পুজোর আগেই দরপত্র

Date:

Share post:

চিংড়িঘাটা (Chingrighata) থেকে নিউটাউন (Newtown) পর্যন্ত নতুন উড়ালপুল (Flyover) নির্মাণের কাজ শুরু করছে রাজ্য সরকার। নবান্ন (Nabanna) সূত্রে খবর, পুজোর আগেই এই নির্মাণ কাজ শুরুর জন্য দরপত্র ডাকা হতে পারে। জানা গিয়েছে, উড়ালপুল নির্মাণের জন্য পুর ও নগরোন্নয়ন দফতর ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চিংড়িঘাটা থেকে মহিষবাথান পর্যন্ত প্রস্তাবিত উড়ালপুলটি তৈরি হবে চার লেনের। চিংড়িঘাটা থেকে শুরু হয়ে ৬ কিলোমিটার লম্বা এই উড়ালপুল নিক্কো পার্ক থেকে শুরু হয়ে ডান দিকে ঘুরে মহিষবাথানে গিয়ে শেষ হবে। আর সেই উড়ালপুল থেকে ২টি র‍্যাম্প নামবে। একটি র‍্যাম্প নামবে কলেজ মোড়ের দিকে, অন্যটি নামবে গোদরেজ ওয়াটার সাইডের দিকে।

তবে কলেজ মোড়ের দিকে যে র‍্যাম্পটি নামবে সেটি দিয়ে উড়ালপুল থেকে নামা যাবে বলে খবর। অপরদিকে গোদরেজ ওয়াটার সাইডের দিকে যে র‍্যাম্প নামবে তা দিয়ে ওঠা যাবে উড়ালপুলে। নবান্ন সূত্রে খবর, প্রাথমিকভাবে ঠিক হয়েছিল কলকাতা মেট্রোপলিটন উন্নয়ন কর্তৃপক্ষ (KMDA) এই উড়ালপুল নির্মাণের কাজ করবে। তবে পরে এই দায়িত্ব রাজ্যের পূর্ত দফতরের হাতে তুলে দেওয়া হয়।

এই বিষয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই উড়ালপুল তৈরির পরিবেশগত ছাড়পত্র পাওয়া গিয়েছে। তবে এই প্রকল্পের কাজ করবে পূর্ত দফতর। এত দিন যা যা করা হয়েছে, আমরা পুরোটাই পূর্ত দফতরকে বুঝিয়ে দেব। তিনি আরও জানান, কোন দফতর কাজ করল এটা বড় কথা নয়। যেই করুক আসল বিষয় হল, কেন্দ্রের আর্থিক বঞ্চনার মধ্যেও রাজ্য সরকার এত বড় একটা প্রকল্পের কাজ শুরু করতে চলেছে। নবান্ন সূত্রে খবর, মৌখিকভাবে আলোচনার পরে  কেএমডিএ লিখিতভাবে প্রকল্পটি হস্তান্তর করবে। পাশাপাশি প্রাথমিকভাবে কী কী করণীয় সে বিষয়েও কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের বিস্তারিত প্রকল্প রিপোর্ট বানিয়ে কেএমডিএ পূর্ত দফতরকে তা যাচাইয়ের জন্য পাঠিয়েছে। সব ঠিক থাকলে সেই ডিপিআর (Detailed Project Report) দেওয়া হবে খড়গপুর-আইআইটিকে। তারা গোটা বিষয়টি খতিয়ে দেখবে।

 

 

 

 

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...