Thursday, June 18, 2026

বাংলার কৃষকদের পাশে রাজ্য সরকার, চাষের সরঞ্জাম কিনতে বিপুল অনুদান ঘোষণা

Date:

Share post:

বাংলার কৃষকদের পাশে রাজ্য সরকার। চলতি আর্থিক বছরে কৃষকদের (Farmer) চাষের সরঞ্জাম কিনতে সহায়তা বাবদ ১১০ কোটি টাকা অনুদান ঘোষণা করা হয়েছে। এর ফলে রাজ্যের কয়েক লক্ষ কৃষকদের (Farmer) পাশাপাশি উপকৃত হবে কৃষি সমবায়গুলিও।

রাজ্যের কৃষি দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পর্বে ২৫ হাজার কৃষি সরঞ্জাম বণ্টন করা হবে। যার ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত মূল্য সরকার ভর্তুকি হিসেবে দেবে। হস্তচালিত যন্ত্রপাতি কেনার জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ভরতুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাওয়ার টিলার, পাম্প সেট সহ বিদ্যুৎ চালিত মেশিন কেনার জন্য ৩ লক্ষ টাকা এবং কাস্টম হায়ারিং সেন্টার স্থাপনের জন্য ১০ লক্ষ পর্যন্ত অর্থসাহায্য দেওয়া হবে। কাস্টম হায়ারিং সেন্টার বা কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনে স্বনির্ভর গোষ্ঠীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া স্বনির্ভর গোষ্ঠীগুলিকে (Self Help Group) সুদ বাবদ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:শীঘ্রই শুরু হতে চলেছে চিংড়িঘাটা-নিউটাউন উড়ালপুল নির্মাণের কাজ, পুজোর আগেই দরপত্র

২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জমা নেওয়া হবে। কৃষি দফতরের তরফে জানানো হয়েছে, ২০১২-১৩ অর্থবর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষির উন্নয়নে এই প্রকল্প চালু করেন। এখনও পর্যন্ত ৪ কোটি ৯০ লক্ষ কৃষি সরঞ্জাম কেনার জন্য ৮৩০ কোটি টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। কৃষির  উন্নয়নে একাধিক পদক্ষেপ করেছে নবান্ন। আবহাওয়ার খামখেয়ালিপনা থেকে বাঁচাতে কৃষকবন্ধুর মতো প্রকল্প এনে ভাতা দেওয়া হচ্ছে চাষিদের। দেওয়া হচ্ছে মৃত্যুকালীন ক্ষতিপূরণ। অন‌্যদিকে, কাস্টম হায়ারিং সেন্টার গড়ে যন্ত্রনির্ভর কৃষিকাজে উৎসাহ দেওয়া হচ্ছে।

 

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...