Tuesday, June 16, 2026

‘খ.লিস্তানিদের বাড়বাড়ন্ত একেবারেই বরদাস্ত নয়’! ভারতের মাটিতে দাঁড়িয়ে কড়া বার্তা সুনকের

Date:

Share post:

জি ২০ সম্মেলনে (G20 Summit) যোগ দিতে শুক্রবারই নয়াদিল্লি (New Delhi) পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। আর ভারতের মাটিতে দাঁড়িয়েই এবার খলিস্তানিদের (Khalistani) বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তিনি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আর যাই হোক কোনওভাবেই বরদাস্ত করা হবে না খলিস্তানি বিচ্ছিন্নতাবাদ। জানা গিয়েছে, এই সম্মেলনে উপস্থিত থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠকে বসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

শনিবার থেকে ভারতের রাজধানী শহরে শুরু হয়েছে জি-২০ শীর্ষ সম্মেলন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ভারতে উপস্থিত রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুনক বলেন, খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে ভারত সরকারের সঙ্গে কাজ করছে ব্রিটেন। ইতিমধ্যেই আমাদের প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে ভারতের কথা হয়েছে। এরপরই সন্ত্রাসবাদকে একেবারে নির্মূল করার জন্য দু’দেশকেই সমানভাবে এগিয়ে আসার দাবি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, আর যাই হোক খলিস্তানি সন্ত্রাসকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

এদিকে খলিস্তানিদের সন্ত্রাস নিয়ন্ত্রণে তহবিল গড়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। গত নতুন তহবিলের জন্য প্রাথমিকভাবে ৯৫ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে গত মার্চ মাসে লন্ডনের ভারতীয় দূতাবাসে তাণ্ডব চালায় খলিস্তানিরা। আর তারপরেই এমন সিদ্ধান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর।

 

 

 

 

 

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...