Monday, March 23, 2026

আজ ভারত-পাক মহারণ, শাহিনদের নিয়ে বড় মন্তব্য শুভমনের

Date:

Share post:

আজ ভারত-পাকিস্তান মহারণ। আজ এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই’দেশ। গ্রুপ পর্বের ম‍্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাক। বৃষ্টিতে সেই ম‍্যাচ ভেস্তে গেলেও, পুরো ইনিংস ব‍্যাট করেছিল ভারত। সেই সময় শাহিন ঝড়ে কেঁপে গিয়েছিল টিম ইন্ডিয়ার ব‍্যাটিং লাইন। এমনকি হরিশ রউফদের শামলাতেই সমস‍্যা হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে কম খেলার কারণেই নাকি শাহিন আফ্রিদি, হরিশ রউফদের সামলাতে সমস্যা হচ্ছে। ম‍্যাচের আগে এমনটাই জানালেন ভারতের তারকা তরুণ ক্রিকেটার শুভমন গিল।

এই নিয়ে শুভমন বলেন,” বাকি দলগুলোর মতো আমরা পাকিস্তানের বিরুদ্ধে খুব বেশি খেলি না। তবে এটা জানি ওদের বোলিং আক্রমণ কতটা ভাল। নিয়মিত না খেললে বড় মঞ্চে গিয়ে ওদের খেলতে অসুবিধা হয়ে যায়। জোরে বোলার হিসাবে ওরা বেশ আলাদা। নিজস্ব দক্ষতা রয়েছে প্রত্যেকের। শাহিন বল দারুণ সুইং করাতে পারে। নাসিমের অস্ত্র হল গতি। পিচ থেকে ফায়দা তোলার চেষ্টা করে। বিভিন্ন পরিস্থিতিতে ওদের বোলিংও বদলে যায়।”

তবে পাকিস্তানের বোলিং ভালো হলেও, ভারত যে তৈরি তা জানাতে ভুললেন না শভমন। এই নিয়ে তিনি বলেন,”বাঁ হাতি থ্রোডাউন বিশেষজ্ঞ নুয়ান সেনাবীরত্নে রয়েছেন ভারতের দলে। অনুশীলন খুবই সাহায্য করেছে। গত ৭-৮ বছর ধরে আমাদের দলের সঙ্গে ঘুরছে নুয়ান। থ্রোডাউনে অনেক বৈচিত্র রয়েছে। ডান হাতি থ্রোডাউন বিশেষজ্ঞ রঘু রয়েছে। সাইড আর্ম বিশেষজ্ঞ দয়ানন্দ গরানি রয়েছে। এদের বিরুদ্ধে অনুশীলন করলে যে কোনও পরিস্থিতিতে খেলতে সুবিধা হয়।”

আরও পড়ুন:জমজমাট সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, জীবনকৃতি সম্মান পেলেন রাজু-শর্মিলা

 

 

 

 

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...