Monday, April 13, 2026

নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ! কুন্তলের চিঠি মামলায় এবার হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

Date:

Share post:

কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি মামলায় নয়া মোড়। এবার নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) দ্বারস্থ হল সিবিআই (CBI)। জানা গিয়েছে, গত ৫ সেপ্টেম্বর এই মামলার বিশেষ শুনানিতে কলকাতা পুলিশ ও সিবিআইকে যুগ্ম তদন্ত রিপোর্ট পেশ করতে নির্দেশ দেয় বিশেষ সিবিআই আদালত। সিবিআই সাফ জানিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। আর নিম্ন আদালতের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেই এবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন করেছে সিবিআই। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।

আগেই আলিপুর বিশেষ আদালতের নির্দেশ ছিল, কলকাতা পুলিশ ও সিবিআই যুগ্মভাবে তদন্ত করে রিপোর্ট পেশ করবে। সিবিআই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। হেফাজতে তাঁর উপর অত্যাচার করা হয়েছে, এই অভিযোগ তুলে আলিপুরের বিশেষ সিবিআই আদালত এবং হেস্টিংস থানায় চিঠি লেখেন নিয়োগ মামলায় ধৃত কুন্তল। এরপরই চিঠির বয়ান যে মিথ্যা সেই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়টি সিবিআইকে তদন্ত করে দেখতে বলেন।

পরে এজলাস পরিবর্তন হয়ে মামলাটি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যায়। সেখানেও নির্দেশ অপরিবর্তিত থাকে। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান কুন্তল।

 

 

 

 

 

 

 

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...