Monday, April 13, 2026

নেশায় বুঁদ হয়ে রাগের বশে নিজের শিশুকন্যাকে খু*ন করলেন বাবা

Date:

Share post:

মত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন স্বামী। ঝগড়ার ঝাঁঝ এতটাই চরমে ওঠে যে রাগের বশে নিজের শিশুকন্যাকে খুন করে স্বামী। শুক্রবার সন্ধ্যায় মহারাষ্ট্রের ঠাণের কল্যাণ ফাটার কাছে অভয় নগর এলাকার দাইগড় গ্রামে এই ঘটনাটি ঘটেছে। শিশুকন্যা খুনের অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ মন্দারমণির সমুদ্রসৈকতে তরুণীর নিথর দেহ ঘিরে চা*ঞ্চল্য! তদন্তে পুলিশ
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আলতাফ মহম্মদ সমিউল্লাহ আনসারি(২৬)। পেশায় দিনমজুর ছিলেন আলতাফ। মত্ত অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন তিনি। আলতাফের স্ত্রীর দাবি, ঝগড়ার সময় তাঁর গায়ে হাতও তোলেন আলতাফ। সেই মুহূর্তে আলতাফের স্ত্রী তাঁর শিশুকন্যাকে কোলে নিয়েছিলেন বলেও জানান।
ঝগড়ার সময় রাগের বশে স্ত্রীর কোল থেকে শিশুকন্যাকে জোর করে নিয়ে ঘরের বাইরে চলে যান আলতাফ। তার পর রাস্তায় বার বার মেয়ের মাথা ধরে ঠুকতে শুরু করেন তিনি। পুলিশের কাছে এমনটাই দাবি করেছেন আলতাফের স্ত্রী। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় শিশুকন্যার।
আলতাফের এমন আচরণ দেখে সঙ্গে সঙ্গে রাস্তায় ছুটে যান প্রতিবেশীরা। পুলিশকেও খবর দেন তাঁরা। এক প্রতিবেশীর দাবি, মাঝেমধ্যেই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন আলতাফ। এই ব্যাপারে প্রতিবেশীদের সকলে অবগত হলেও ব্যক্তিগত বিষয় বলে কেউ হস্তক্ষেপ করেননি। জিজ্ঞাসাবাদের সময় আলতাফের স্ত্রী জানান, মদ্যপ অবস্থায় প্রায় রোজ তাঁর সঙ্গে অশান্তি করতেন আলতাফ। এমনকি গার্হস্থ্য নির্যাতনেরও শিকার ছিলেন তিনি।

 

Related articles

কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

বাংলার দুই দফা নির্বাচনের ভোটার তালিকা (West Bengal Voter List) ফ্রিজ হয়ে গিয়েছে। অথচ বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেট (Logical...

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...