Tuesday, February 3, 2026

রাজ্যে বিনিয়োগ আনতে বিশেষ উদ্যোগ! মঙ্গলেই স্পেন-দুবাই সফরে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যে নতুন আঙ্গিকে বিনিয়োগ আনতে মঙ্গলবারই দুবাই ও স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন (Nabanna) সূত্রে খবর, শিল্পায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর স্পেন (Spain) ও দুবাই (Dubai) সফর অত্যন্ত আশানুরূপ হবে। মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর স্পেনের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী। এরপর দুবাই হয়ে তাঁর কলকাতায় ফেরার কথা ২৩ সেপ্টেম্বর। নবান্ন সূত্রে খবর, বাণিজ্য সংক্রান্ত বৈঠক করতেই দুই দেশে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক, দুই নয় পাঁচ-পাঁচটা বছর পর বিদেশ সফরে যাচ্ছেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে সেই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

এদিন নিজের বিস্তারিত সফরসূচি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন পাঁচদিনের জন্য দুবাই ও স্পেনে থাকবেন। দীর্ঘ পাঁচবছর বিদেশ থেকে একাধিক আমন্ত্রণপত্র এলেও অনুমতি না পাওয়ার বিষয়টি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘মঙ্গলবার ভোরে আমরা রওনা দেব। সেদিন আমাদের দুবাইতে থাকতে হবে। কারণ সেখান থেকে স্পেনে যাওয়ার মতো কোনও বিমান নেই। বুধবার মাদ্রিদ পৌঁছনোর কথা। বেশ কিছু শিল্প সম্মেলন রয়েছে। মাদ্রিদে তিনদিন থাকব। তারপর সেখান থেকে ট্রেনে করে বার্সেলোনা যাব। সেখানে দু-তিনদিনের বেশ কিছু অনুষ্ঠান রয়েছে। প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা হবে। সেখান থেকে আমরা দুবাইতে ফিরে আসব। দুবাইতেও শিল্প সম্মেলন রয়েছে। দেড় দিন দুবাইতে থেকে ২৩ সেপ্টেম্বর আমার এখানে ফিরে আসব।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এই ক’দিন আমি থাকছি না। বর্ষার মরশুম চলছে, সেই কারণে বাড়তি সতর্কতা নেওয়া হবে। আমার সঙ্গে মুখ্যসচিবও যাবেন। সেই কারণে আমি আজ মিটিং করে সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছি। এই ক’দিন সব দায়িত্ব স্বরাষ্ট্রসচিবের উপর থাকবে। বাকি সবাই রয়েছেন। সবাই দায়িত্ব নিয়ে কাজ করবে। ফুটবল কর্তাদের সঙ্গেও কথা হতে পারে। তবই এখনই সবটা বলছি না। তাহালে চমকের কী থাকবে!’
অতীতে একাধিকবার আমন্ত্রণ থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে বাধা হয়ে দাঁড়িয়েছিল বিদেশমন্ত্রক। সাউথ ব্লক থেকে অনুমতি দেওয়া হয়নি মমতাকে। সেই নিয়েও এদিন মুখ খুলেছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘পাঁচবছর পর বিদেশ যাচ্ছি। কারণ আমন্ত্রণ থাকা সত্ত্বেও এতদিন আমরা অনুমতি পাইনি। এখনও অনেক আমন্ত্রণ আসে। কিন্তু আমি বেশি দূরে যেতে চাই না, যাতে কোনও প্রয়োজনে ফিরে আসতে পারি। স্পেন এবার আন্তর্জাতিক বইমেলায় আমাদের সঙ্গে কাজ করেছে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটেও ওরা অংশগ্রহণ করবে বলে আমাদের আশা।’

আরও পড়ুন- ফাঁকা রয়েছে বহু আসন, স্নাতকস্তরের ভর্তির সময়সীমা বাড়ানো হল ২০ সেপ্টেম্বর পর্যন্ত

spot_img

Related articles

সশরীরে বিধানসভায়! চত্বরে থেকেও অধিবেশন বয়কট করলেন বিরোধী দলনেতা

বিধানসভা চত্বরে সশরীরে উপস্থিত থেকেও অধিবেশন কক্ষে ঢুকলেন না বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়কদের একাংশ। মঙ্গলবার সপ্তদশ বিধানসভার শেষ...

আরও বড় ব্যবধানে জিতব: দিল্লি থেকে বাংলা জয়ের বার্তা তৃণমূল সভানেত্রীর

বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

কলকাতার ধোঁয়া না কি গ্রামের ধুলো, বেশি ঘাতক কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্ধানে রাজ্য

শহরের শিল্পাঞ্চলের ধোঁয়া আর গ্রামের বাতাসের ধুলো— দুইয়ের বিষক্রিয়া কি সমান? নাকি জনস্বাস্থ্যের ওপর এদের প্রভাব ভিন্ন? দূষণের...

দেশবাসীর গোপনীয়তায় আপস করলে ভারত ছাড়ুন! মেটা-কে কড়া বার্তা প্রধান বিচারপতির

ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নাক গলালে ব্যবসা বন্ধ করে বিদায় নিতে হবে মেটার (Meta)হোয়াটসঅ্যাপকে (Whatsapp) । হোয়াটসঅ্যাপের বিতর্কিত...