Wednesday, June 24, 2026

দুরন্ত প্রত‍্যাবর্তন রাহুলের, শতরান করে বিরাট নজির কোহলির

Date:

Share post:

দুরন্ত প্রত‍্যাবর্তন কে এল রাহুলের। চোট সারিয়ে সবে মাত্র দলে ফিরেছেন। আর ম‍্যাচে ফিরেই দারুণ ফর্মে রাহুল। পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলে ১১১ রান অপরাজিত তিনি। শতরান করলেন বিরাট কোহলিও। ১২২ রানে অপরাজিত কোহলি।

আজ ‘রিজার্ভ ডে’এশিয়া কাপ সুপার ফোরের ম‍্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। রবিবার ম‍্যাচ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে ম‍্যাচ। আর ম‍্যাচে নেমেই দরুন্ত ইনিংস খেললেন বিরাট কোহলি-কে এল রাহুল। অস্ত্রোপচারের পর দীর্ঘ ছ’মাস পরে এই ম‍্যাচেই কামব‍্যাক করেন রাহুল। আর ম‍্যাচেই ফিরেই দুরন্ত ইনিংস খেলেন রাহুল। ১১১ রানে অপরাজিত তিনি। ইনিংস সাজান ১২ টার চার, ২টো ছক্কা দিয়ে। এই শতরানের সুবাদে একদিনের ক্রিকেটে ষষ্ঠ লতরান করলেন তিনি।

অপরদিকে এই ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলিও। পাকিস্তানের বিরুদ্ধে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। এই ইনিংসের সুবাদে একদিনের ক্রিকেটে ১৩ হাজার রান হয়ে গেল কোহলির। দ্রুততম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এখনও পযর্ন্ত এই নিয়ে ২৭৭ ইনিংসে ১৩ হাজার রান করলেন কোহলি। এর সুবাদে টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে, যিনি ৩২১ ইনিংসে ১৩ হাজার রান করেছিলেন। এরপাশাপাশি একদিনের ক্রিকেটে ৪৭ তম শতরান করলেন বিরাট কিং কোহলি।

আরও পড়ুন:বাংলার সন্তোষ ট্রফি দলের কোচ হলেন রঞ্জন চৌধুরী, মিনি ডার্বির দিন ঘোষণা আইএফএ-র

 

 

 

 

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...