Sunday, April 5, 2026

লা লিগা কর্তার সঙ্গে বৈঠকে মমতার সঙ্গে থাকবেন সৌরভ এবং তিনপ্রধানের কর্তারা

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর শুরু হবে ‘ফুটবল বৈঠক’ দিয়ে।জানা গিয়েছে, ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সোমবার ওই বৈঠকের কথা টুইট করে জানিয়েছে লা লিগা।এক্স হ্যান্ডলে লা লিগা যে ক্যালেন্ডার প্রকাশ করেছে, সেখানে আগামী ১৪ সেপ্টেম্বর বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ফুটবলের উন্নতিকল্পে স্পেনের বিশ্বখ্যাত ফুটবল লিগ লা লিগার সঙ্গে রাজ্য সরকারের একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হতে পারে। মমতার সঙ্গে ওই বৈঠকে থাকার কথা কলকাতার তিন প্রধানের কর্তাদের। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। মমতার স্পেন সফরে যে কলকাতার তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডানের কর্তারা যাচ্ছেন, তা আগেই জানা গিয়েছিল। সৌরভ আদতে ‘ক্রিকেট বিগ্রহ’ হলেও তিনি ফুটবলেও সমান আগ্রহী। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক একটা সময়ে ফুটবল দল অ্যাটলেটিকো ডি কলকাতার সঙ্গেও জড়িত ছিলেন। সৌরভের সঙ্গে বৈঠকে থাকবেন মোহনবাগানের ফুটবলকর্তা দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের প্রণব দাশগুপ্ত এবং মহমেডানের ইশতিয়াক আহমেদ।

জানা গিয়েছে, এই বৈঠকে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু, সম্প্রতি তিনি পুত্রসন্তানের বাবা হওয়ায় সফরে অংশ নিতে পারছেন না।

প্রসঙ্গত, লা লিগা স্পেনের বিশ্বখ্যাত ফুটবল লিগ। এই টুর্নামেন্টের বয়স ৯৪ বছর। এই লিগে খেলে স্পেনের প্রথম সারির ২০টি ক্লাব। তাদের মধ্যে বিখ্যাততম তিন— রিয়েল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা। অধুনা চ্যাম্পিয়ন বার্সেলোনা। ইউরোপের পেশাদার ফুটবল লিগগুলির মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের পরেই লা লিগার স্থান। ইংলিশ প্রিমিয়ার লিগের পরেই ইউরোপে লা লিগার ভক্তের সংখ্যা সবচেয়ে বেশি।

 

 

 

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...