Monday, April 6, 2026

লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা

Date:

Share post:

লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কলকাতায় এসেছেন ২ ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস ও ধর্মেন্দ্র শর্মা। তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত জেলাশাসক। জেলাগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখা হয়। ভোটার তালিকা প্রস্তুত, তালিকা সংশোধন, পরিচয় পত্র, ইভিএম-নিয়েও  আলোচনা হয় বৈঠকে।

ওই বৈঠকে কমিশনের রাজ্যের দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সোমবার সকাল থেকেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হোটেলে এই বিশেষ জরুরি বৈঠকে বসেন তাঁরা। এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন,” আগামি লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করতে এসেছেন কমিশনের প্রতিনিধি দল। জেলাশাসকরা উপস্থিত রয়েছেন এই বৈঠকে।”

১ নভেম্বর যে খসড়া তালিকা প্রকাশ পাবে এবং আগামী ৫ জানুয়ারি ২০২৪ সালে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে তা নিয়ে যেন কোনও অভিযোগ না ওঠে, তা নিয়ে সম্পূর্ণ সজাগ থাকার নির্দেশ দিয়েছে কমিশন।

 

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...