Wednesday, June 24, 2026

বুধবার I.N.D.I.A জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক, আলোচনায় কোন কোন বিষয়?

Date:

Share post:

বিজেপি-বিরোধী রণকৌশল তৈরি করতে বুধবার ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক। রাজনৈতিক প্রতিহিংসার মনোভাব থেকে বিরোধী বৈঠকের দিনেই কমিটিতে তৃণমূলের প্রতিনিধি তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছে ইডি (ED)। তদন্তে সহযোগিতা করতে ইডি দফতরে যাবেন বলে সমন্বয় কমিটির প্রথম বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না অভিষেক। তৃণমূলের তরফে জানানো হয়েছে, সমন্বয় কমিটির বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিনের বৈঠকে কেউ উপস্থিত থাকতে পারবেন না ।

বুধবারের বৈঠক হবে এনসিপি প্রধান শরদ পাওয়ারের দিল্লির বাড়িতে। বৈঠকের আহ্বায়ক শরদ পাওয়ারকে ইতিমধ্যেই তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকতে না পারার বিষয়টি কারণ-সহ জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে, যত দ্রুত সম্ভব আসন সমঝোতা চায় ইন্ডিয়া জোটের অধিকাংশ দল। মুম্বই বৈঠকে দ্রুত আসন সমঝোতার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে সহমত হয়েছে আম আদমি পার্টি, জেডিইউ, আরজেডির মতো দলগুলি। তৃণমূলের বক্তব্য, আসন সমঝোতার প্রক্রিয়া দ্রুত করতে হবে। সেটা কখনওই ২০২৩ সালের শেষের দিকে নয়। চলতি সেপ্টেম্বর বা অক্টোবরের ১৫ তারিখের মধ্যেই করতে হবে। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে আপের মতো দলের সংঘাতের আবহ তৈরি হয়েছে। তার মোকাবিলায় নির্দিষ্ট ফরমুলা তৈরি করা হবে বলে রাজনৈতিক সূত্রের দাবি। আসন সমঝোতার ক্ষেত্রে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন অথবা বা শেষ বিধানসভা নির্বাচনের ফলাফলের মধ্যে যে কোনও একটিকে মাপকাঠি হিসেবে গ্রহণ করা হবে বলে ইন্ডিয়া জোট সূত্রের দাবি। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক হবে ভোপালে।

আরও পড়ুন- নিয়োগ মামলায় অপ্রত্যাশিত রিপোর্ট মঙ্গলবারও আদালতে জমা করতে পারল না সিবিআই

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...