Saturday, March 14, 2026

বিজেপি প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে ৫ কোটির প্রতারণা, গ্রেফতার হিন্দুত্ববাদী নেত্রী

Date:

Share post:

টাকা দিলেই মিলবে বিজেপির(BJP) প্রার্থী হওয়ার সুযোগ। কর্ণাটক বিধানসভা নির্বাচনের(Karnataka Assembly Election) আগে এভাবেই টাকা তুলেছিলেন হিন্দুত্ববাদী নেত্রী চৈত্র কুন্দাপুরা। টিকিট দেওয়ার নামে এভাবে ৫ কোটি টাকা প্রতারণা করার অভিযোগে কুন্দাপুরাকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ। হিন্দুবাদী এই নেত্রী একটা সময়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ(ABVP) এর কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য ছিলেন।

বিজেপি প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ী গোবিন্দ বাবু পূজারি নামে এক ব্যক্তিকে প্রতারণা করার অভিযোগে মঙ্গলবার ৩ সহযোগীর সঙ্গে গ্রেফতার করা হয় চৈত্র কুন্দাপুরাকে। ওই ব্যবসায়ী পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জানান, চৈত্র এবং তাঁর ৭ সঙ্গী কর্ণাটক বিধানসভা নির্বাচনে তাঁকে বিজেপির প্রার্থী ৫ কোটি টাকা নিয়ে প্রতারণা করেছেন। অভিযোগ, ২০২৩ সালের মে মাসে বিধানসভা নির্বাচনে বাইন্দুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করার প্রতিশ্রুতি দেয়। এফআইআর অনুসারে, এই ৫ কোটি টাকার লেনদেন ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে হয়েছিল। অভিযোগকারীকে অভিযুক্তরা জানিয়েছিল যে টাকা বিশ্বনাথ নামে একজন আরএসএস নেতার কাছে রাখা আছে। কিন্তু গোবিন্দ পূজারী খোঁজ নিয়ে জানতে পারেন বিশ্বনাথ নামের কোনো আরএসএস নেতার অস্তিত্ব নেই। তখন গোবিন্দ বাবু তার টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলে, চৈত্র এবং তার সহযোগী গোবিন্দের সঙ্গে যোগাযোগ বন্ধ করে। এর পরই পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। এফআইআর-এ আরও বলা হয়েছে যে চৈত্রের তরফে দাবি করা হয়েছিল বিজেপির প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এবং ৫ কোটির আরও বেশি টাকা দাবি করা হয়েছিল প্রতারকদের তরফে।

উল্লেখ্য, এই চৈত্র কুন্দাপুরা হলেন টেলিভিশনের প্রাক্তন সঞ্চালক এবং আরএসএস-এর ছাত্র শাখা এবিভিপি-র প্রাক্তন নেত্রী৷ তিনি তার উস্কানিমূলক মুসলিম বিরোধী বক্তৃতার জন্য পরিচিত এবং বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত থাকেন। ২০২১ সালের অক্টোবরে বজরং দল এবং দুর্গা বাহিনী আয়োজিত একটি অনুষ্ঠানে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার জন্য পুলিশ তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছিল। যেখানে তাঁকে বলতে শোনা যায়, হিন্দু দলগুলি চাইলেই মুসলমানদের ধর্মান্তরিত করতে পারে এবং তাদের সিঁদুরও পরাতে পারে।

spot_img

Related articles

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...