Thursday, June 25, 2026

লিভ-ইন পার্টনারকে খু*নের অভি*যোগ পুরুষ সঙ্গীর বি*রুদ্ধে!

Date:

Share post:

২৮ বছরের এক মহিলা (নয়না মাহাতো)বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন। ভাবতেও পারেননি যে পরকীয়া সম্পর্কের (Extra Marital Affair)জেরে এত ভয়ঙ্কর পরিণতি হতে পারে তাঁর। স্ত্রীর সঙ্গে ষড়যন্ত্র করে নিজের লিভ ইন পার্টনারকে (Live in Partner) খুনের অভিযোগ মনোহর শুক্লা (Manohar Shukla)নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি কস্টিউম ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। সূত্রের খবর, পাঁচ বছর ধরে লিভ-ইন (Live in Partner Murder)সম্পর্কে ছিলেন নয়না ও মনোহর। ক্রমাগত বিয়ের জন্য চাপ আসতে থাকায় নিজের স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করে বান্ধবীকে মেরে ফেলেন অভিযুক্ত। ঘটনাটি মহারাষ্ট্রের।

অভিযুক্ত মনোহরের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। প্রেমিকার সঙ্গে তাঁর প্রতিমুহূর্তে গণ্ডগোল লেগেই থাকতো। দিনের পর দিন এই ঘটনা চলতে থাকায় অবশেষে খুনের সিদ্ধান্ত নেয় অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ৯ অগাস্ট হত্যার পরে স্ত্রীর সাহায্য চেয়েছিল মনোহর। স্ত্রী সাহায্যে একটি স্যুটকেসে দেহটি ভরে ফেলার পরে গুজরাটের ভালসারে দেহ ফেলে দেওয়া হয়। মৃতার পরিবার ১২ অগাস্ট থানায় নিখোঁজ ডায়েরি করে। এরপর গত মঙ্গলবার মনোহর শুক্লা এবং তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। এরই পাশাপাশি জানা গিয়েছে, মনোহরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একটি মামলাও দায়ের হয়ে রয়েছে।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...