Monday, April 6, 2026

জয়পুর -আগ্রা জাতীয় সড়কে ভয়াব*হ পথদুর্ঘ*টনা! ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃ*ত ১১ জনের

Date:

Share post:

কাকভোরে যান্ত্রিক গলোযোগের জেরে বাস থেকে নেমে জাতীয় সড়কে নেমে দাঁড়ান বেশ কিছু যাত্রী। এমনসময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক এসে পড়ে তাঁদের উপর। পিষে দেয় রাস্তার ওই বাসযাত্রীদের। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জন বাসযাত্রীর। আহত হয়েছেন আরও অন্তত ১২জন। ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে।

আরও পড়ুনঃ প্রাকৃতিক বিপ*র্যয়ের দাপটে লণ্ডভণ্ড লিবিয়ায় লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, নিখোঁ.জ বহু
জানা গেছে, রাজস্থানের পুষ্কর থেকে যাত্রীবোঝাই বাসটি যাচ্ছিল উত্তরপ্রদেশের বৃন্দাবনে। জয়পুর-আগ্রা জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে লক্ষণপুরের অন্তরা উড়ালপুলের উপর বাসটিতে যান্ত্রিক গলোযোগ দেখা যায়। সেখানেই দাঁড়িয়ে পড়ে বাসটি। তেল ফুরিয়ে গিয়েছে নাকি দেখতে বাসের চালক, সহকারী এবং বেশ কয়েক জন যাত্রী বাস থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তাঁদের সামনে দাঁড়িয়েছিল বাসটি। এমন সময় পিছন থেকে একটি ট্রাক সজোরে ধেয়ে এসে তাঁদের ধাক্কা মারে। তার পর ট্রাকটি সোজা গিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসটিতে।
দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও অন্তত ১২ জন গুরুতর ভাবে আহত হয়েছেন। মৃতদের মধ্যে পাঁচ জন পুরষ এবং বাকি ছ’জন মহিলা। মৃতেরা সকলেই গুজরাতের ভাবনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিক উদ্ধারকাজ শেষ হওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...