Tuesday, March 24, 2026

বাংলায় বিদেশি বিনিয়োগ: মাদ্রিদে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

 

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বাংলায় বিনিয়োগ আনতে স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব-নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার মাদ্রিদে স্পেনের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইনডিটেক্স গ্রুপ সহ একাধিক বিদেশি সংস্থার উপস্থিতিতে এই শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রী বিশদে ব্যাখ্যা করলেন রাজ্যের শিল্পনীতি, প্যাকেজ, ইনসেনটিভের বিষয়ে। এদিনের বৈঠকে বাংলায় কারখানা করতে আগ্রহ প্রকাশ করেছে স্পেনের একাধিক সংস্থা।

বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধে নাগাদ শিল্প বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। স্পেনের তরফে ইনডিটেক্স গ্রুপ সহ নানা বিদেশি ব্র্যান্ডের প্রতিনিধিরা ছিলেন বৈঠকে। রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী, শিল্পসচিব বন্দনা যাদব, প্রধান সচিব গৌতম স্যান্যাল। বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী বাংলার শিল্প পরিবেশ, শিল্পনীতি, প্যাকেজ, ইনসেনটিভ বিষয়ে বিস্তারিত জানান শিল্পপতিদের। একই সঙ্গে বলেন, “বাংলায় দক্ষ শ্রমিক আছে, পরিকাঠামোর অভাব নেই। আপনারা প্লিজ বাংলায় কিছু করুন, আমরা খুব খুশি হব। আপনাদের কাজ করতে যা যা প্রয়োজন, আমাদের জানালে আমরা তা তৈরি করে দেব। কোনও অসুবিধা হবে না।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমি ৭ বারের সাংসদ (MP)ছিলাম। কেন্দ্রীয় মন্ত্রীও ছিলাম। সমস্ত কারখানায় লকআউট, ধর্মঘট (Strike) – এসব তুলে দিয়েছি। এখন আমাদের এখানে ধর্মঘট, বনধ শূন্যতে নামিয়ে এনেছি। বাংলার শ্রমিকদের দক্ষতা বাড়াতে আমাদের কর্মসূচি রয়েছে। এখানে প্রচুর দক্ষ শ্রমিক রয়েছেন। বিদেশ থেকে অর্থাৎ অস্ট্রেলিয়া, কানাডা থেকেও আমাদের শ্রমিকদের নিয়ে যায় কাজের জন্য। তাঁরা এতটাই দক্ষ। তাছাড়া বিদ্যুতের কোনও সমস্যা নেই। ২৪ ঘণ্টাই বিদ্যুৎ পরিষেবা পাবেন। আমাদের ইন্ডাস্ট্রিয়াল হাব রয়েছে। বাংলায় আরো বেশি শিল্প আনতে চাই আমরা। শিল্প গড়ার সমস্ত রকম আদর্শ পরিবেশ রয়েছে আমাদের।”

Related articles

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...