Monday, June 15, 2026

কেন এশিয়া কাপে সুযোগ পাচ্ছেন না শামি? মুখ খুললেন দলের বোলিং কোচ

Date:

Share post:

চলছে এশিয়া কাপ। ইতিমধ্যে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। চলতি এশিয়া কাপে মাত্র একটি ম‍্যাচে সুযোগ পেয়েছেন মহম্মদ শামি। যশপ্রীত বুমরাহ নেপাল ম‍্যাচে না থাকায় সেই ম‍্যাচে সুযোগ পেয়েছিলেন শামি। শামির মতন ধারাবাহিক ক্রিকেটার কম আছেন টিম ইন্ডিয়া দলে। কেন বসিয়ে রাখা হচ্ছে শামিকে। এবার সেই নিয়ে মুখ খুললেন দলের বোলিং কোচ পরশ মামব্রে।

এই নিয়ে মামব্রে বলেন,” শামির মতো কাউকে বসানো মোটেই সহজ নয়। ওর যা অভিজ্ঞতা এবং পারফরম্যান্স এবং দেশের হয়ে যা করেছে তার সঙ্গে কিছুরই তুলনা হয় না। তাই ওকে সরাসরি গিয়ে বসিয়ে দেওয়ার কথা বলা বেশ কঠিন। তবে আমাদের দলে স্বচ্ছ এবং পরিষ্কার আলাপ-আলোচনা হয়। ক্রিকেটারেরা আমাদের উপর আস্থা রাখে। কাউকে যদি বাদ দেওয়া হয় তাহলে সেই সিদ্ধান্তের কারণ ওই ক্রিকেটারের সামনে খুলে বলি। তাঁকে বোঝানোর চেষ্টা করি। ওরাও জানে যে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে সেটা দলের ভালর কথা ভেবেই হয়।”

চলতি এশিয়া দুরন্ত পারফরম্যান্স যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, হার্দিক প‍্যান্ডিয়াদের। বিশ্বকাপের আগে দলের বোলিং লাইন-আপ নিয়ে খুশি মামব্রে। এই নিয়ে তিনি বলেন,”জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকেই বুমরাহর দিকে নজর রাখছি আমরা। যে রিপোর্ট পেয়েছি তাতে আমরা খুবই খুশি। এখন আমাদের হাতে চার জন ভাল বোলার রয়েছে। হাতে অতিরিক্ত বিকল্প রাখতে সব সময়েই ভাল লাগে। অপরদিকে যেভাবে হার্দিক নিজেকে তৈরি করেছে তা দারুণ। অনেক দিন ধরে আমরা কাজ করছিলাম। ওর ওয়ার্কলোড এমন ভাবে সাজানো হয়েছে যাতে ও ফিটনেসের চূড়ান্ত উচ্চতায় থাকতে পারে। তাহলেই ওর থেকে সেরাটা বের করা যাবে।”

আরও পড়ুন:কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, মিনি ডার্বিতে মহামেডানের সঙ্গে ২-২ গোলে ড্র বাগানের

 

 

 

 

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...