Saturday, May 23, 2026

তেল ভরানোর নামে তা.ণ্ডব! চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আসানসোলে চলল গু.লি

Date:

Share post:

চব্বিশ ঘণ্টা কাটল না। বুধবারের পর পশ্চিম বর্ধমানের আসানসোলে (Asansol) ফের শ্যুটআউট (Shootout)। বৃহস্পতিবার দিনের আলোয় এক পেট্রোল পাম্পে (Petrol Pump) তেল ভরাতে এসে আচমকাই পাম্পের কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আসানসোলের সালানপুরের ঘটনা। যদিও এই ঘটনায় কেউই গুলিবিদ্ধ হননি বলে খবর। তবে দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টে নাগাদ একটি স্কুটিতে করে সালানপুরের একটি পেট্রল পাম্পে তেল ভরাতে আসে ৩ দুষ্কৃতী। পেট্রল পাম্পের এক মহিলা কর্মীকে ৫৫ টাকার তেল দিতে বলে তারা। অভিযোগ, তেল দেওয়া শেষ হতে না হতেই স্কুটিতে থাকা এক যুবক আগ্নেয়াস্ত্র বের করে ওই মহিলা কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু নিশানা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচেন ওই মহিলা কর্মী। এরপরই ছুটে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়েন তিনি। পুরো ঘটনার ভিডিও সিসিটিভি ফুটেজে (CCTV Footage) ধরা পড়েছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পেট্রল পাম্প থেকে পালানোর সময়েও এলাকায় আতঙ্ক ছড়াতে আরও এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।

উল্লেখ্য, বুধবারই আসানসোল দক্ষিণ থানার খটিকপাড়ায় গুলি চলার ঘটনা ঘটে। সেখানে বোনকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম কমল সোনকর। ১৮ বছরের ওই তরুণীকে তাঁর দাদা রাহুল সোনকর গুলি করে বাড়ি ছেড়ে চলে যান বলে অভিযোগ। এরপরই রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

 

 

Related articles

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...