Monday, June 15, 2026

চতুর্থ কক্ষপথ বদলে সূর্যের আরও কাছে আদিত্য এল১

Date:

Share post:

সূর্যের আরও কাছে ইসরোর তৈরি সৌরযান আদিত্য এল ১। বৃহস্পতিবার গভীর রাতে আরও একটি কক্ষপথ বদলে ফেলেছে সে। ইসরো জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে মহাকাশযানটি তার চতুর্থ বার কক্ষপথ বদলে পঞ্চম কক্ষপথে পা রেখেছে সে। এর ফলে আদিত্য-এল১-এর গতি আরও বৃদ্ধি পেয়েছে। বেড়েছে পৃথিবী থেকে সঙ্গে দূরত্বও। এর আগে ৩, ৫ এবং ১০ সেপ্টেম্বর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথ সফলভাবে বদলে ছিল সৌরযান।

আরও পড়ুন:সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি কলকাতায়! কতদিন চলবে বর্ষণ?

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ‘‘সৌরযান সফলভাবে চতুর্থ কক্ষপথ বদলে ফেলেছে। মরিশাস, বেঙ্গালুরু, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এবং পোর্ট ব্লেয়ারের ইসরোর গ্রাউন্ড স্টেশন থেকে সৌরযানের উপর নজর রাখা হচ্ছে।’’
ইসরো জানিয়েছে, আদিত্য-এল১ এই মুহূর্তে ২৫৬ কিমি X ১,২১,৯৭৩ কিমি কক্ষপথে অবস্থান করছে। এর অর্থ হল, বর্তমান কক্ষপথটিতে পাক খেতে খেতে আদিত্য-এল১ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, তার দূরত্ব হবে ২৫৬ কিলোমিটার। সবচেয়ে দূরে গেলে দূরত্ব হবে ১,২১,৯৭৩ কিলোমিটার।
ইসরো জানিয়েছে, সূর্যের পথে আদিত্য-এল১-এর পরবর্তী কক্ষপথ পরিবর্তন করবে আগামী ১৯ সেপ্টেম্বর, রাত আড়াইটে নাগাদ। পৃথিবীর টান কাটাতে সেটিই হবে সৌরযানের শেষ ধাপ। পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে পাঠিয়ে দেওয়া যানটিকে। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টান কাটিয়ে ফেলার পর পৃথিবী এবং সূর্যের মধ্যে ল্যাগরেঞ্জ পয়েন্ট (এল১ পয়েন্ট)-এ পৌঁছতে আরও ১১০ দিন লাগবে আদিত্যের। সেখানে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে সে।

 

Related articles

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...

ফের খুলেছে ‘আর জি কর ফাইল’, হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল

ফের আর জি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেল সিবিআই (CBI)-এর আধিকারিকরা। রাজ্যে রাজনৈতিক...