Saturday, March 21, 2026

অধ্যক্ষ বদলের জের! পড়ুয়াদের দু’পক্ষের সং.ঘাতে এখনও অ.শান্ত আর জি কর

Date:

Share post:

বদলির সরকারি নির্দেশিকা মেনেই কাজে যোগ দিয়েছেন নতুন অধ্যক্ষ (Principal)। কিন্তু তিন দিন কেটে গেলেও পড়ুয়াদের একাংশের বাধায় তিনি নিজের অফিসে প্রবেশ করতে পারেননি। অগত্যা কাজে যোগদানের তিনদিন কেটে যাওয়ার পরেও সুপারের কার্যালয়ে বসেই কাজ করছেন নতুন অধ্যক্ষ। এদিকে পড়ুয়াদের একাংশের বিক্ষোভে প্রতিদিনই রণক্ষেত্রের চেহারা নিচ্ছে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল (R G Kar Medical College and Hospital)। দীর্ঘ টালবাহানার জেরে ব্যাহত হচ্ছে মেডিকেল কলেজের প্রশাসনিক কাজকর্মও।

দিনকয়েক আগেই আর জি কর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে সরানো হয়েছে সন্দীপ ঘোষকে। আর তা নিয়েই বিক্ষোভ দেখাচ্ছেন একদল পড়ুয়া-চিকিৎসক। তাঁকে পুনরায় অধ্যক্ষের পদে পুনর্বহালের জন্য নির্দেশিকা জারি করার দাবি বিক্ষোভকারীদের। তবে এই বিক্ষোভে যোগ দিয়েছেন কলেজের কয়েকজন প্রাক্তনী ও হাউসস্টাফও। এদিকে বুধবার তাঁদের মধ্যে থেকেই মোট ১৩ জনের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন আরজিকর কলেজের মানিকতলা হস্টেলের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের একাংশ। শুধু তাই নয়, অধ্যক্ষ সন্দীপ-ঘনিষ্ঠ এক মহিলা ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধেও র‍্যাগিংয়ের অভিযোগ এনেছেন মহিলা হস্টেলের কয়েকজন পড়ুয়া। অভিযোগকারীরা জানিয়েছেন, সন্দীপ ঘোষকে অধ্যক্ষ পদে ফেরানোর দাবিকে কোনওমতেই সমর্থন করা হচ্ছে না, সেই নিয়েই শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার চালানো হচ্ছে। পুলিশের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বর্তমান অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কয়েকজন পড়ুয়াই।

তবে আর জি করের এই অচলাবস্থা কাটবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে অধিকাংশ ডাক্তারি পড়ুয়াই জানাচ্ছেন, সমস্যা মিটিয়ে কলেজে শান্তির পরিবেশ ফিরে আসুক। কিন্তু সেই শান্তি ঠিক কবে ফিরবে, তা কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না। আপাতত উপর মহলের ভরসাতেই বসে আছেন তাঁরা।

 

 

 

 

 

 

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...