Sunday, April 5, 2026

হিসাব বহির্ভূত সম্পত্তি,বোলপুরে কনস্টেবলকে গ্রেফতার করল পুলিশ

Date:

Share post:

হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে বোলপুরে রাজ্য পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ধৃত কনস্টেবলের নাম মনোজিৎ বাগীশ। ধৃতকে শনিবার আদালতে তোলা হয়।রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে, হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে মনোজিৎ বাগীশের বিরুদ্ধে আগেই কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতে দায়ের হয়েছিল মামলা। দুর্নীতির বিষয়টি সামনে আসার পরই শুরু হয় তদন্ত। এরপর শনিবার ধৃতকে বোলপুর থানা থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

তদন্তকারীদের দাবি, অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে তদন্তে নেমে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে। ফিক্সড ডিপোজ়িট, গাড়ি-সহ প্রচুর সম্পত্তি রয়েছে যা তাঁর সরকারি চাকরির মাইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বরং চমকে ওঠার মতোই।পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, আগে হাওড়া গ্রামীণ এলাকায় কর্মরত ছিলেন ওই কনস্টেবল। তার আগে তিনি ছিলেন হাওড়া সিটি পুলিশ এবং রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই কনস্টেবলের মোট আয় হওয়ার কথা ১০ লক্ষ ২৩ হাজার টাকা। কিন্তু তাঁর বিপুল সম্পত্তির খবর মেলার পরে গত বছর তদন্তে নামেন গোয়েন্দারা। তারা জানতে পারেন, তাঁর সম্পত্তির পরিমাণ ৪৩ লক্ষ ৬০ হাজার ৬০৪ টাকা। হাওড়ার বিভিন্ন ব্যাঙ্কে তাঁর কয়েকটি অ্যাকাউন্টের হদিশ মেলে। তার পরেই তাঁর বিরুদ্ধে রাজ্য দুর্নীতি দমন শাখাকে মামলা রুজু করার নির্দেশ দেন নবান্নের কর্তারা।

এর পর বিভিন্ন ব্যাঙ্কে তাঁর ফিক্সড ডিপোজ়িট, গাড়ি-সহ প্রচুর সম্পত্তির খতিয়ান পান দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা। তাঁদের বক্তব্য, অভিযুক্ত কনস্টেবল যে-মাইনে পান, তা থেকে এই বিশাল সম্পত্তির মালিক হওয়া অসম্ভব। এ নিয়ে কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতে মামলাও হয়।

 

 

 

 

 

Related articles

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...