Wednesday, April 1, 2026

লাগাতার বৃষ্টির জেরে ভূমিধ.স! কঙ্গোতে লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

Share post:

লাগাতার বৃষ্টির (Heavy Rain) জের। আর সেকারণেই পাহাড়ি ধসে চাপা পড়ল একাধিক ঘর। পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে পিষে দিল একাধিক ঘরবাড়ি। ধসের কারণেই ভয়াবহ অবস্থা কঙ্গোতে (Congo)। ইতিমধ্যে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। কঙ্গো নদীর পাশে মোঙ্গালা প্রদেশের লিসাই শহরের ঘটনা। আর আচমকা এমন ঘটনায় শোকের ছায়া কঙ্গোতে।

জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে সেখানে মুষলধারে বৃষ্টি চলছে। সেই কারণেই পাহাড়ে ধস নামে। আর পাহাড়ের ধ্বংসাবশেষের নীচে চাপা পড়েছে পাহাড়ের পাদদেশে থাকা একাধিক বাড়ি। তবে এখনও ধ্বংসস্তূপে অনেকে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বৃষ্টি মাথায় নিয়েই জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। এদিকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোঙ্গালা প্রদেশের গভর্নর। তিনি জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে এমন বিপর্যয়। তবে ধ্বংসস্তূপে চাপা পড়া দুর্ঘটনাগ্রস্তদের বাঁচানোর সবরকম চেষ্টা প্রশাসন করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

কিছুদিন আগেই কঙ্গোর সোনার খনিতে ধস নেমে একাধিক শ্রমিক আটকে পড়েন। তারপর কিছুদিন কাটতে না কাটতেই বৃষ্টিতে ধস নেমে বহু মানুষের প্রাণহানির ঘটনা সামনে এল।

 

 

 

Related articles

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের...

প্রশিক্ষণ চলাকালীন রাশিয়ার সামরিক বিমানে দুর্ঘটনা!

ক্রিমিয়ার (Crimea) পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। সূত্রের খবর, এই দুর্ঘটনায় বিমানে থাকা...

বুধবার সকাল থেকে ফের CEO দফতরের সামনে ধর্না তৃণমূলের

ভিনরাজ্য থেকে ভোটার ঢোকাতে অবৈধভাবে ফর্ম সিক্স (Form 6) জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রাতভর সিইও অফিসের...

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...