Friday, June 5, 2026

বিশেষ অধিবেশনে ৩ প্রাক্তন প্রধানমন্ত্রী নেহেরু, ইন্দিরা, মনমোহনের প্রশংসায় মোদি

Date:

Share post:

সোমবার থেকে সংসদে(Parliament) শুরু হয়েছে বিশেষ অধিবেশন। অধিবেশন শুরুর ভাষণে কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রীদের প্রশংসায় ভরিয়ে দিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিরাচরিত আক্রমণের পথ ছেড়ে এদিনের ভাষণে দেশের অগ্রগতিতে জওহরলাল নেহরু(Jawaharlal Nehru), লালবাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী(Indira Gandhi) এবং মনমোহন সিংয়ের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী(Prime Minister)। পাশাপাশি বলেন, এই সংসদ ভবন বহু শোকের সাক্ষী। দেশের ৩ প্রধানমন্ত্রীকে তাঁদের কার্যকালে হারিয়েছিল এই সংসদ ভবন।

এদিন ভাষণের শুরুতেই জি-২০ সম্মেলনের সাফল্যের কথা তুলে ধরে মোদি বলেন, “এটা কোনও দলের নয়, বরং দেশের সাফল্য।” চন্দ্রযানের ৩-এর সাফল্যের জন্য অভিনন্দন জানান ভারতের বিজ্ঞানীদের তথা ইসরোকে। এরপরই সংসদের স্মৃতিচারণ করে প্রাক্তণ প্রধানমন্ত্রীদের প্রশংসা শোনা যায় মোদির মুখে। তিনি বলেন, “নেহরুজির মধ্যরাতের ভাষণ চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে। এই হাউসেই অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, সরকার আসবে এবং যাবে, কিন্তু এই দেশ থাকবে।” পাশাপাশি দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, তিন প্রধানমন্ত্রীকে তাঁদের কার্যকালে হারিয়েছিল এই সংসদ ভবন। প্রত্যেকেই কংগ্রেস সরকারের নেতৃত্বে ছিলেন। যথাক্রমে জওহরলাল নেহরু, লালাবাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধী। পাশাপাশি বলেন, অগুন্তি সংসদ সদস্যের অবদানে গড়ে উঠেছে এই দেশ। যা ভারতীয় গণতন্ত্রের গর্ব।

এদিন সংসদে ভাষণ দেওয়ার আগে অবশ্য লোকসভার বাইরে দাঁড়িয়েই মিনিট পাঁচেকের জন্য ভাষণ দেন প্রধানমন্ত্রী। একাধিক বিষয় উঠে আসে তাঁর বক্তব্যে। মোদি বলেন, “এই বিশেষ অধিবেশন হয়তো দৈর্ঘ্যে অনেক ছোট। কিন্তু এই বিশেষ অধিবেশনের গুরুত্ব অপরিসীম। কারণ এই অধিবেশনেই বেশ কয়েকটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে।” পাশাপাশি বিরোধীদের প্রতিবাদকে ‘কান্নাকাটি’ আখ্যা দিয়ে কটাক্ষ করে মোদিকে বলতে শোনা যায়, “কান্নাকাটি করার জন্য পরে অনেক সময় পাবেন। আপাতত সংসদের কাজে মন দিন। কারণ জীবনে খুব কম সময় আসে যখন মানুষের জীবনে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।”

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...