Friday, June 5, 2026

মন্দিরবাজারে কলেজছাত্রীকে গণধর্ষ.ণকাণ্ডে গ্রে.ফতার ২

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে কলেজ ছাত্রীকে গণধর্ষণকাণ্ডে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সোমবারই ধৃতদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে বলে খবর। গতকাল রাতে তাঁদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে মর্মা*ন্তিক পরিণতি ৩ শ্রমিকের
পুলিশ সূত্রে খবর, মন্দিরবাজারে কলেজছাত্রীকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণকাণ্ড প্রকাশ্যে আসতেই গা ঢাকা দেয় ওই দুই অভিযুক্ত। পুলিশি তৎপরতায় রবিবার রাতেই অভিযুক্তদের একজনকে ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করে পুলিশ। অন্যজনকে সংগ্রামপুর এলাকা থেকে পাকড়াও করা হয়। এর পাশাপাশি, গতকালই মন্দিরবাজার থানা এলাকার একটি রিসর্ট সিল করে দেয় পুলিশ। ওই রিসর্ট থেকেই কলেজ ছাত্রী ও তাঁর বন্ধুকে জোর করে অটোতে তুলে নেওয়ার অভিযোগ ওঠে ।
প্রসঙ্গত, নির্যাতিতার অভিযোগ গত বুধবার বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন তিনি। সেখানে রাস্তায় তাঁর ওপর চড়াও হয় দুই যুবক। এরপর জোর করে অটোয় তুলে নিয়ে যাওয়া হয় একজনের বাড়িতে। অটোয় চাপিয়ে নিয়ে যাওয়ার সময় থেকে শুরু হয় মারধরের হুমকি। সেখানে বন্ধুকে একটি ঘরে আটকে রেখে জোর করে চলে গণধর্ষণ।পাশাপাশি,আপত্তিকর অবস্থার ছবিও তুলে রাখার হয় বলেই অভিযোগ। এমনকি নির্যাতিতার অভিযোগ ঘটনার পর তাঁকে ও তাঁর বন্ধুকে মারধরও করে অভিযুক্তরা। এমনকি ঘটনার পর ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে দাবি করা হয় অর্থও। পাশাপাশি ফোনে চলতে থাকে ক্রমাগত হুমকি। গোটা ঘটনার পর সেদিন রাতেই পুলিশের দ্বারস্থ হয় ওই কলেজছাত্রীর পরিবার। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। এরপরই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

Related articles

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...