Tuesday, March 24, 2026

বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে এবার কংগ্রেসের ‘মহালক্ষ্মী’ প্রকল্প তেলেঙ্গানায়

Date:

Share post:

বাংলার মডেল অনুসরণ করছে তেলেঙ্গানায় বিরোধী দল কংগ্রেস। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের আদলে এবার ‘মহালক্ষ্মী’ প্রকল্প তেলেঙ্গানায়। এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের মডেলে কর্নাটকে গৃহলক্ষ্মী প্রকল্প হয়েছিল। রবিবার হায়দরাবাদ থেকে তেলেঙ্গানায় গিয়েছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আর সেখানেই সোনিয়া গান্ধীর উপস্থিতিতেই ঘোষণা হয় ছ’টি গ্যারান্টি পত্র। যার অন্যতম হল মহালক্ষ্মী প্রকল্প।

মহালক্ষ্মী প্রকল্পে প্রতিমাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে ২হাজার পাঁচশো টাকা করে। একইসঙ্গে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে। পাশাপাশি গ্যাস সিলিন্ডারের ৫০০ টাকা করে ঘোষণা করা হয়েছে৷ গত শুক্রবার তামিলনাড়ুতেও এই প্রকল্প চালু করেছেন এম কে স্ট্যালিন। সামাজিক এই প্রকল্পের জনপ্রিয়তা রয়েছে মহিলাদের মধ্যে৷ বাংলায় এই প্রকল্প সফল৷

Related articles

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...