Tuesday, June 23, 2026

কোটায় অব্যাহত পড়ুয়ার রহস্যমৃ. ত্যু

Date:

Share post:

উচ্চশিক্ষায় ভাল ফলের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কমবয়সিরা ভিড় করেন রাজস্থানের কোটায়। কিন্তু সেই কোটাতেই ‘অবসাদের’ বশে অতিরিক্ত পড়ার চাপ নিতে না পেরে প্রাণ হারাচ্ছেন একের পর এক পড়ুয়া। বলা ভাল, কোটা যাওয়াই কাল হচ্ছে পড়ুয়াদের। সোমবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রস্তুতিরত এক পড়ুয়ার ফের মৃত্যুর ঘটনা ঘটে। এইনিয়ে এ বছরে মোট ২৫ জনের মৃত্যুর ঘটনা ঘটল।

আরও পড়ুনঃ কোটায় আবারও পড়ুয়ার মৃ.ত্যু! হস্টেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

উত্তরপ্রদেশের ছোট্ট গ্রাম মাউ থেকে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় এসেছিল মৃত তরুণী। ছাত্রীটির নাম প্রিতম সিং।ডাক্তারির প্রবেশিকা পাশ করার প্রস্তুতি নিচ্ছিল। ‌কোটার বিজ্ঞান নগর এলাকার একটি হস্টেলে পড়ুয়াটি থাকত। বিজ্ঞান নগর থানার স্টেশন ইন-চার্জ কৌশল্যা জানিয়েছেন, সোমবার সকালে প্রিয়ম একটি কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল। দুপুর ৩টে নাগাদ কোচিং থেকে বেরিয়ে হস্টেলে ফেরার পথে রাস্তায় আচমকাই বমি করতে শুরু করে সে। অবস্থার অবনতি হতে থাকলে বন্ধুরা তাকে তড়িঘড়ি নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ ওই হাসপাতালেই প্রিয়মের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা। পরিবারকে খবর দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, সেই রিপোর্ট হাতে এলেই আরও বিস্তারিত জানা যাবে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...