Friday, April 3, 2026

পৃথিবীর মায়া কাটিয়ে এ বার সূর্যের আরও কাছে আদিত্য এল১

Date:

Share post:

পৃথিবীর কক্ষপথ একের পর এক অতিক্রম করে এ বার সূর্যের দিকে এগোচ্ছে ইসরোর সৌরযান আদিত্য-এল১। ইসরোর সৌরযান কক্ষপথ পরিবর্তন করে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের বাইরে‌ বেরিয়ে গেল‌ ।এ বার তার লক্ষ্য শুধুই সূর্য এবং পৃথিবীর মাঝের ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্ট। সোমবার ভারতীয় সময় রাত ২টো নাগাদ আদিত্য-এল১ পঞ্চম কক্ষপথ পরিবর্তন করে পৃথিবীর টানের বাইরে বেরিয়ে গিয়েছে বলে ইসরো এক্স হ্যান্ডেলে জানিয়েছে।

আরও পড়ুনঃ সূর্যের আরও কাছে আদিত্য এল-১! সফলভাবে তথ্য সংগ্রহ শুরু ইসরোর সৌরযানের
পৃথিবীর কক্ষপথে ইসরোর সৌরযান আদিত্য-এল১-এর শেষ ধাপটিও পেরিয়েছে। কক্ষপথ পরিবর্তন করে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের বাইরে‌ বেরিয়ে গেল‌ সৌরযান। এ বার তার লক্ষ্য সূর্য এবং পৃথিবীর মাঝের ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্ট। ইসরো এক্স হ্যান্ডেলে জানিয়েছে, সোমবার ভারতীয় সময় রাত ২টো নাগাদ আদিত্য-এল১ পঞ্চম কক্ষপথ পরিবর্তন করে পৃথিবীর টানের বাইরে বেরিয়ে গিয়েছে।


পৃথিবী থেকে দূরের কোনও মহাজাগতীয় বস্তুর দিকে আগেও মহাকাশযান পাঠিয়েছে ইসরো। এ নিয়ে পঞ্চমবার তারা মহাকাশযানকে পৃথিবীর কক্ষপথের বাইরে পাঠাতে সফল হল। এর আগে চন্দ্রযান-৩-এর ক্ষেত্রেও একই সাফল্য পেয়েছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা।
গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল আদিত্য-এল১। তারপর এত দিন পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের অধীনে তার চারপাশেই পাক খাচ্ছিল সৌরযানটি। পৃথিবীর কাছে মোট পাঁচটি কক্ষপথ বদলের পর অবশেষে টান কাটিয়ে বেরোতে পেরেছে সেটি।
আদিত্য-এল১ সূর্য এবং পৃথিবীর মাঝের এল১ পয়েন্টে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে। পৃথিবী থেকে তার দূরত্ব হবে ১৫ লক্ষ কিলোমিটার। সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্য এর ফলে ভারতীয় বিজ্ঞানীরা জানতে পারবেন বলে মনে করা হচ্ছে।

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...