Sunday, June 14, 2026

অনুরাগীদের ভালবাসায় এবার অস্কারের দিকে হাত বাড়াচ্ছে ‘জওয়ান’!

Date:

Share post:

দু’সপ্তাহ পূর্ণ করার আগেই দেশের বক্স অফিসে ৫০০ কোটি ছুঁইছুঁই শাহরুখ খানের (Shahrukh Khan) প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ ছবি। ‘জওয়ান’ (Jawan) মুক্তির বহু আগে থেকেই ছবি নিয়ে বিপুল উন্মাদনা ছিল। ৭ সেপ্টেম্বর থেকে কার্যত ঝড় শুরু হয় বলিউড বাদশার সিনেমা ঘিরে, যা এখনও অব্যাহত। বিশ্ব জুড়েও দাপিয়ে ব্যবসা করছে ‘জওয়ান’(Jawan)। একের পর এক হলিউড সিনেমাকে(Hollywood movies) টপকে গেছে। এখনও পর্যন্ত বিশ্বের বক্স অফিস থেকে অ্যাটলি (Atlee) পরিচালিত এই ছবির ঝুলিতে এসেছে প্রায় ৮৫৮ কোটিরও বেশি। এবার তাই আর দেশীয় পুরস্কার নয়। দর্শকের ভালোবাসার টিম জওয়ানের লক্ষ্য অস্কার (Oscar) জয়!

বলিউডের রোম্যান্টিক আইকন ‘অ্যাকশন এন্টারটেনার’ ঘরানার ছবিতে নিজেকে অন্য রূপে তুলে ধরেছেন। নিন্দুকেরাও বলতে বাধ্য হচ্ছেন যে, গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাবাহক হিসাবে দর্শকের মন জয় করেছে শাহরুখের এই প্যান ইন্ডিয়ান ছবি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্কার প্রসঙ্গে প্রশ্ন করা হলে অ্যাটলি বলেন, ‘‘সব কিছু পরিকল্পনা মতো এগোলে ‘জওয়ান’-এরও অস্কারে যাওয়া উচিত। ছবির পরিচালক, কলাকুশলীরা যে কোনও ছবির জন্য যতটা পরিশ্রম করেন… তাঁরাও স্বপ্ন দেখেন তাঁরা একটা অস্কার, একটা গোল্ডেন গ্লোবস, একটা জাতীয় পুরস্কারের মতো সম্মান পাবেন। আমি খুব খুশি হব ‘জওয়ান’ অস্কারের দৌড়ে শামিল হলে। দেখি, শাহরুখ স্যরকে জিজ্ঞাসা করে তিনি কী বলেন।’’ আগামী বছরের অস্কারে পাঠানোর জন্য ছবি বাছতে এখন থেকেই তৎপর ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। দৌড়ে এগিয়ে রয়েছে ‘দ্য কেরালা স্টোরি’, ‘ঘুমর’, ‘জ়ুইগ্যাটো’-র মতো ছবির সঙ্গে পাল্লা দেবে ‘জওয়ান’? নিরুত্তর শাহরুখ।

Related articles

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...