Friday, April 3, 2026

পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া: নয়া সংসদ ভবনের নাম প্রস্তাব নরেন্দ্র মোদির

Date:

Share post:

ঐতিহাসিক পুরানো সংসদ ভবনকে বিদায় জানিয়ে মঙ্গলবার থেকে নয়া সংসদ ভবনে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। স্বাধীনতার ৭৫ বছর পর নতুন সংসদ ভবনে পা রেখে নতুন এবং পুরাতন দুই সংসদ ভবনের নাম প্রস্তাব করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরনো সংসদ ভবনের নাম দেওয়া হয়েছে ‘সংবিধান সদন’। পাশাপাশি নতুন সংসদ ভবনের(New parliament House) নাম ‘পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া’ রাখার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

মঙ্গলবার অধিবেশন শুরুর আগে সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী বলেন, “নতুন সংসদ ভবনের হাত ধরে নতুন ভবিষ্যতের সূচনা হল। ভবিষ্যতের কথা ভেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়া হবে।” পাশাপাশি এদিন সেন্ট্রাল হলের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “ভারত বিশ্বের পঞ্চম অর্থব্যবস্থায় পৌঁছে গিয়েছে। বিশ্বের তৃতীয় অর্থব্যবস্থায় পরিণত হবে দ্রুত। আত্মনির্ভর ভারতের সংকল্প পূরণ করতে হবে। কৃষিপ্রধান দেশ ভারত, কৃষিতে আত্মনির্ভরতা আনতে হবে। যুবশক্তির উপর অগাধ বিশ্বাস আছে।”

পাশাপাশি এদিন মহিলা সংরক্ষণ বিল পাশে সংসদের সমস্ত সদস্যকে আহ্বান জানান মোদি। বলেন, আগেও এই বিল পাশের চেষ্টা হলেও যথেষ্ট সংখ্যক সমর্থন মেলেনি। প্রধানমন্ত্রী বলেন, ঈশ্বর আমাকেই এই কাজের জন্য বেছে নিয়েছেন। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর বক্তব্য, কংগ্রেস বরাবর মহিলা সংরক্ষণ বিলের সমর্থন করে এসেছে। অপরপক্ষে মোদির বক্তব্য, বাজপেয়ী সরকারের আমলে বিল পেশ করেও তা পাশ করানো যায়নি। মোদি জানান, ইতিমধ্যে ঐতিহাসিক বিলের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে মন্ত্রীসভা। তাঁর দাবি, নারী শক্তির বিকাশে আগ্রণী ভূমিকা নিয়েছে বিজেপি সরকার।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...