Saturday, April 4, 2026

অনন্তনাগে ভারতীয় সেনার বড় সাফল্য, নিকেশ ল*স্কর কমান্ডার

Date:

Share post:

দীর্ঘ সাতদিন ধরে জঙ্গিদের সঙ্গে অবিরাম লড়াই চলছিল ভারতীয় সেনার (Indian Army)। এবার গুলি যুদ্ধে শেষ হল লস্কর কমান্ডার,মৃত আরও এক জঙ্গি। অনন্তনাগে (Anantanag) লস্কর-ই-তৈইবা (LET)কমান্ডার উজের খান সহ দুই জঙ্গি খতমের খবর নিশ্চিত করেছে কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহানির্দেশক বিজয় কুমার (Kashmir Additional Director General of Police Vijay Kumar)। লড়াই শেষ হলেও তল্লাশি চলবে বলে জানিয়েছেন কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহানির্দেশক।

এর আগে অনন্তনাগে তল্লাশি অভিযান চালানোর সময় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াইয়ে মোট ৪ জওয়ানের মৃত্যু হয়। লস্কর কমান্ডারের দেহ উদ্ধার করা হলেও, অন্য জঙ্গির দেহ উদ্ধার করা যায়নি বলে জানা যাচ্ছে। বাহিনীর কাছে দু-তিনজন সন্ত্রাসবাদীর গা ঢাকার খবর ছিল। দুই জনের পাশাপাশি তৃতীয় জনেরও মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। বনের কোথাও দেহটি পড়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। টানা সাতদিন ধরে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী।

Related articles

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...