Wednesday, March 25, 2026

পিচ নিয়ে বড় সিদ্ধান্ত আইসিসির, বিশ্বকাপে চাপ বাড়ছে রোহিতদের!

Date:

Share post:

ভারতের ঘরের মাঠে বিশ্বকাপ (ICC World Cup 2023)। কিন্তু কোনও দল যাতে বাড়তি বা বিশেষ সুবিধা না পায় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর আইসিসি(ICC)। এমনিতেই অক্টোবর- নভেম্বরে ডে নাইট ম্যাচ (Day Night Match) হওয়ার অর্থ শিশির নিয়ে বড় চিন্তা। অতীতেও দেখা গেছে ডিউ ফ্যাক্টর ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। কিন্তু বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে যাতে সেরকম কোন সম্ভাবনা না তৈরি হয় তাই আগেভাগেই পিচ নিয়ে বিশেষ নির্দেশ দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

পরে ব্যাট করা দল যাতে বাড়তি সুবিধা না পায়, তার জন্যে পিচ নির্মাতাদের নির্দেশ দেওয়া হয়েছে পিচে যতটা সম্ভব ঘাস রাখার। ভারতের পিচ এমনিতেই স্পিন সহায়ক। কিছু দল যাতে এই কারণে অতিরিক্ত সুবিধা না পায়, তাই ভারসাম্য রাখার জন্যেও এই নির্দেশ বলে মনে করা হচ্ছে। টস যাতে কোনও ভাবেই ম্যাচের ভাগ্য গড়ে দিতে না পারে সেটাই নিশ্চিত করতে চাইছে আইসিসি। বেশি ঘাস থাকলে কোনও দলই খুব বেশি স্পিনারদের উপর নির্ভর করবে না। সেক্ষেত্রে সেয়ানে সেয়ানে টক্কর দেখার সম্ভাবনা তৈরি হবে। ভারত এমনিতেই স্পিনের বিরুদ্ধে স্বচ্ছন্দ্য। পাশাপাশি কুলদীপ, জাডেজা, অক্ষর, অশ্বিনরা শিশিরকে কাজে লাগিয়ে ফায়দা তুলবেন বলে মনে করেছিলেন সমর্থকরা। কিন্তু এই সিদ্ধান্তে রণকৌশল বদলাতে হবে টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team)।

আরও একটি বিষয়ে নজর দেওয়া হয়েছে। ভারতে সব মাঠ সমান নয়। কোথাও আউটফিল্ড ছোট , কোথাও আবার বাউন্ডারি মারতে বেশ বেগ পেতে হয়। ব্যাটে-বলে ভারসাম্য রাখতেই সত্তর মিটারের মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ পিচ থেকে বাউন্ডারির দূরত্ব কমপক্ষে ৭০ মিটার হতেই হবে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...