Tuesday, March 24, 2026

জয়নগরে অস্ত্র কারখানার হদিশ, ধৃত ১

Date:

Share post:

বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রহমতুল্লা শেখ। তার বাড়ি জয়নগর থানা এলাকার কাশীপুর কামারিয়া এলাকায়। তদন্তে নেমে পুলিশ জেনেছে, রহমতুল্লা বেআইনি অস্ত্র কারবারের চাঁই। দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র কেনাবেচার সঙ্গে যুক্ত রহমতুল্লা। ধৃতকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।

জানা গিয়েছে, বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ, জয়নগর থানা ও বকুলতলা থানার পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। তখনই ওই কারখানায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়- আর্মস তৈরি করার পালিশ মেশিন, ড্রিল মেশিন, ডাইস, ফাইল, করাত, হ্যাক্সো, বাটালি, হাতুড়ি, লোহার পাত এবং পাইপ। এছাড়াও আটটি ওয়ান শাটার ও ২টি লং মেশিনও উদ্ধার হয়েছে।

Related articles

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...

BLA 2-দের রাতে ফোন করে টাকা অফার বিজেপির! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

”কমিশনকে দেওয়া তৃণমূলের লিস্ট চলে গিয়েছে বিজেপির হাতে! BLA 2-দের রাতে ফোন করে টাকা দিতে চাইছে গেরুয়া শিবির!”-...

এত অল্প সময়ে কীভাবে এডজুডিকেশন-সমস্যার সমাধান হবে! প্রশ্ন বিচারপতি বাগচির

হাতে মাত্র ২৯ দিন। এখনও ৩১ লক্ষের বেশি ভোটারদের নাম 'বিচারাধীন'। এত কম সময়ে কীভাবে এত বেশি নামের...

পরকীয়ার জের! পার্লারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী কাশ্মীরী যুবক

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিউটি পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী যুবক। দক্ষিণ কলকাতার গড়িয়ায় (Garia) দিনদুপুরে এই...