Saturday, April 4, 2026

তৃতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন দেখাল ভারতীয় টিমের নতুন জার্সি!

Date:

Share post:

আইসিসির (ICC) থিম সং উদ্বোধনের দিনই টিম ইন্ডিয়ার (Team India) জার্সি উন্মোচন করল স্পনসর সংস্থা অ্যাডিডাস(Adidas)। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ভারত (India)। আন্তর্জাতিক ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী সংস্থা একটি টিম অ্যান্থম রিলিজ করেছে, যার ক্যাচ লাইন ‘ তিন কা ড্রিম’ (3Ka Dream)। অর্থাৎ ১৯৮৩ , ২০১১ -এর পর এবার তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা শুরু। রোহিত,বিরাট, হার্দিক, শুভমন, কুলদীপকে নিয়ে এই জার্সি উন্মোচন করিয়েছে অ্যাডিডাস (Adidas)।

পোশাকের প্রতিটি ছত্রে ভারতের জাতীয়তাবাদকে গুরুত্ব দেয়া হয়েছে। জার্সির কাঁধে থাকা তিনটি স্ট্রিপের রং তিরঙ্গার সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। ২ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওতে ‘জেতার ইচ্ছেকে’ই প্রাধান্য দেওয়া হয়েছে। ব্যাটের গ্রিপ থেকে মিষ্টির রং- সবেতেই তিন রঙের ছোঁয়া। জার্সিতে অনুরাগীদের সমর্থনের প্রতীক হিসেবে পুরনো অডিও ট্র্যাকের চিহ্ন রাখা হয়েছে। বিশ্বকাপে জার্সি এবং টিম অ্যান্থমের সারাংশ একটাই স্বপ্ন, যা সমর্থকদের ঘুম উড়িয়ে দিয়েছে। তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নের সূচনার মুহূর্ত যেন এই জার্সি উন্মোচনের ভিডিওতে ধরা পড়েছে। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...