Monday, April 6, 2026

পুজোর আগেই পদ্মার ইলিশ এল বাংলায়!

Date:

Share post:

ভোজন রসিক বাঙালির মুখে রসনাতৃপ্তির আনন্দ ফুটে উঠেছে। সামনেই পুজোর মরসুম। তার আগে হাতে খানিকটা টাকা পয়সা পাওয়া মানেই রকমারি খাবারে আহারের তৃপ্তি পরিপূর্ণ করা। আর বাঙালির পাতে যদি ইলিশ পড়ে তাহলে বোধহয় শিশু থেকে বয়স্ক প্রত্যেকেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। সেই সুখবর নিয়েই বাংলাদেশের (Bangladesh) রুপোলি শস্য কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে বাংলায় (West Bengal)। বৃহস্পতিবার বিকেলে সীমান্ত পেরিয়ে ৯টি ইলিশ (Hilsa Fish) ভর্তি ট্রাক এল এপারে।

প্রাথমিক পর্যায়ে জানা যায়, ভারত মোট ৩৯৫০ মেট্রিক টন ইলিশ আমদানির বরাত পেয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। ছাড়পত্র দেওয়া হয়েছে ৭৯ টি সংস্থাকে। এদিন ৩৫ থেকে ৪০ মেট্রিক টন ইলিশ এসে পৌঁছেছে। পরবর্তীতে ধাপে ধাপে বাকি পদ্মার ইলিশ (Hilsa Fish from Padma) আসবে ভারতে। এই ইলিশের ওজন ৮০০ গ্রাম থেকে ১.৫ কেজি মতো। পরবর্তীতে ধাপে ধাপে বাকি ইলিশ ভারতের পৌঁছবে বলে খবর।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...