Friday, April 3, 2026

ফিফা র‍্যাঙ্কিং-এ শীর্ষে মেসির দেশ, ১০০ বাইরে টিম ইন্ডিয়া

Date:

Share post:

ফিফা র‍্যাঙ্কিং-এ তিন ধাপ নেমে ১০০-র বাইরে ভারত। সদ‍্য প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিং-এ ভারত রয়েছে ১০২ তম স্থানে। সুনীলদের পয়েন্ট ১২০৪.৮৮। এশিয়ান গেমসে প্রথম ম্যাচে চিনের কাছে ১-৫ গোলে হারায় ভারতের পয়েন্ট কমেছে। ফিফা র‍্যাঙ্কিং-এ শীর্ষে আর্জেন্তিনা। দ্বিতীয় কিলিয়ান এমব‍াপের দেশ ফ্রান্স।

সদ‍্য প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থানে মেসির দেশ। নতুন তালিকায় আর্জেন্তিনার পয়েন্ট ১৮৫১.৪১। আগের থেকে ৭.৬৮ পয়েন্ট বেড়েছে মেসিদের। অন্য দিকে ফ্রান্সের পয়েন্ট ২.৭৮ কমে হয়েছে ১৮৪০.৭৬। দ্বিতীয় স্থানে ফ্রান্স। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। নেইমারদের পয়েন্ট ১৮৩৭.৬১। চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপে ভাল খেলায় হ্যারি কেইনদের পয়েন্টে ১৭৯৪.৩৪। পাঁচ নম্বরে রয়েছে বেলজিয়াম। বিশ্বকাপে ভাল খেলতে না পারলেও তাদের পয়েন্ট ১৭৯২.৬৪।

র‍্যাঙ্কিং-এ ষষ্ঠ স্থানে ক্রোয়েশিয়া। সপ্তম স্থানে নেদারল্যান্ডস। অষ্টম স্থানে রোনাল্ডোর দেশ পর্তুগাল। নবম স্থানে ইতালি এবং দশম স্থানে স্পেন ।

আরও পড়ুন:এশিয়ান গেমসে সুনীলের একমাত্র গোলে বাংলাদেশের বিরুদ্ধে জয় ভারতের

 

 

 

 

Related articles

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...