Wednesday, June 24, 2026

বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে চলেছেন শুভমন, বললেন রায়না

Date:

Share post:

অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। তবে তার আগে শুভমন গিলকে নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন। রায়নার মতে, ও বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হবে।

এই নিয়ে রায়না বলেন,”ও বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হবে। আমি জানি যে, ও একজন সুপারস্টার হতে চায় এবং পরবর্তী বিরাট কোহলি হতে চায় এবং ইতিমধ্যেই সেই লক্ষ্যেই রয়েছে এবং এই বিশ্বকাপের পরে, আমরা ওকে নিয়ে আরও বেশি আলোচনা করব।”

এরপর রায়না আরও বলেন,” ও একজন অত্যন্ত শক্তিশালী ব্যাটার। স্পিনাররা বুঝতেই পারে না, কোথায় ওকে বল দেবে। এবং যদি ফাস্ট বোলাররা বল সুইং করাতে না পারে, তবে ও সেই বলগুলো স্ট্রেট বা ফ্লিক দিয়ে সত্যিই ভালো খেলতে পারে। ওর মানসিকতা এখানেই থেমে থাকবে না। ২০১৯ বিশ্বকাপে রোহিত শর্মা যা করেছিল, গিল এই বছর ভারতের জন্য একই কাজ করতে পারে। ও ব্যাট করার জন্য ৫০ ওভার পাবে, তাই এটি ওর ব্যাটিংয়ের জন্য একটি টেক অফ পয়েন্ট। আমি মনে করি, ও একজন জন্মগত নেতা। এবং ও ওর খেলায় সেটা দেখিয়েছে।”

আরও পড়ুন:এশিয়ান গেমসের আগে ফর্মে ফিরতে বিরাট অনুপ্রেরণায় সিন্ধু

 

 

 

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...