Saturday, April 4, 2026

চন্দ্রযানের সাফল্যে নিজের নাম প্রচারের জন্য প্রধানমন্ত্রীর বিরু.দ্ধে তো.প দাগলেন সৌগত রায়

Date:

Share post:

২৩ অগাস্ট চাঁদের মাটিতে সফল অবতরণ হয়েছে চন্দ্রযান ৩- এর(Chandrayaan 3)। কিন্তু সেখানে বিজ্ঞানীদের যত না কৃতিত্ব দেওয়া হয়েছে তার থেকে বেশি কৃতিত্ব কার্যত নিজের নামে করতে চেয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। লোকসভায় ইসরোর (ISRO) সাফল্য নিয়ে আলোচনায় এমন অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (TMC MP Sougata Roy)। এদিন তিনি বলেন ,আজকের সাফল্যের কৃতিত্ব প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, বিক্রম সারাভাই এবং দেশের হাজার হাজার বিজ্ঞানীর এখানে বিজেপির কোনও কৃতিত্ব নেই। তিনি ইসরোর (ISRO)বিজ্ঞানী এস সোমনাথ সহ সমস্ত বিজ্ঞানীকে অভিনন্দন জানান।

চন্দ্রযান ৩- এর সাফল্যের সঙ্গে বারবার বর্তমান বিজেপি সরকার নিজেদের কৃতিত্ব জুড়ে দেওয়ার চেষ্টা করছে বলে, বিরোধীদের তরফে নানা অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিজেও অভিযোগ করে বলেছিলেন যে ল্যান্ডিংয়ের মুহূর্ত ঠিকমতো বুঝে ওঠার আগেই হঠাৎ করেই স্ক্রিনে ভেসে উঠে প্রধানমন্ত্রীর মুখ। যদিও এ ব্যাপারে তিনি প্রত্যক্ষভাবে নরেন্দ্র মোদির নাম উচ্চারণ করেননি। এবার সৌগত রায় বললেন, বাংলা থেকেও অনেক বিজ্ঞানী এই বিশাল কাজে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু যখন সারা দেশ চাঁদের পিঠে চন্দ্রযানের সফল অবতরণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল টিভির সামনে তখন হঠাৎই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ এর ‘অবতরণ’ দেখা গেল। পাশাপাশি চন্দ্রযান কোনও এক ব্যক্তির কৃতিত্ব নয় ,শতাধিক বিজ্ঞানীর পরিশ্রমের ফল বলেও মন্তব্য করেন তিনি। এরপর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, “প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মতোআমিও একজন ফিজিক্সের প্রফেসর। কিন্তু আমার ফিজিক্স এ চন্দ্রযানের কথা বলার সময় রাম মন্দিরের কথা আসে না। আমরা যখন বিজ্ঞানের কথা বলি তখন প্রমাণিত সত্যের কথা বলি ,মনগড়া পৌরাণিক গল্পের দিকে তাকাই না। ১৯৬২ তে বিক্রম সারাভাই ইসরোর ভিত্তি স্থাপন করেন তারপর থেকে বিজ্ঞান অনেক এগিয়েছে। ” তৃণমূল সাংসদের কথায় মহাকাশ গবেষণায় ভারতকে এখনও আরও অনেক পথ অতিক্রম করতে হবে। আর এর জন্য দরকার বিজ্ঞানের বিকাশ। কেন্দ্রীয় সরকার যেভাবে কুসংস্কারকে হাতিয়ার করতে চাইছে সেটা কখনোই সমর্থনযোগ্য নয়।

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...