Saturday, June 13, 2026

অজিদের বিরুদ্ধে কেন প্রথম দুই ম‍্যাচে নেই রোহিত-বিরাটরা? জানালেন দ্রাবিড়

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজ। বিশ্বকাপের আগে এই সিরিজই শেষ সুযোগ নিজেদের পরখ করে নেওয়ার। তবে প্রথম দুটি ম‍্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক রোহিত শর্মা-বিরাট কোহলিদের। কেন প্রথম দুই ম‍্যাচে বিশ্রামে তাঁরা, তা নিয়ে মুখ খুললেন দলের কোচ রাহুল দ্রাবিড়।

এই নিয়ে দ্রাবিড় বলেন,” সকলের সঙ্গে কথা বলেই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওদের। দল চায় বিশ্বকাপে যেন সকলে তরতাজা থাকে। সেই কারণেই বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত, বিরাটদের।” প্রথম দুই ম্যাচে রোহিত, বিরাট ছাড়াও নেই হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব। সিরিজের শেষ ম্যাচ ২৭ সেপ্টেম্বর। সেই ম্যাচে ফিরবেন তাঁরা।

এদিকে প্রথম দুই ম‍্যাচে বিরাটরা না থাকায় দলে সূর্যকুমার সুযোগ পাবেন বলে জানান দ্রাবিড়। এই নিয়ে তিনি বলেন,”বিশ্বকাপের দল বাছা হয়ে গিয়েছে। সেখানে সূর্য রয়েছে। আমরা ওর পাশে আছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচে সূর্য খেলবেই।”

শুক্রবার মোহালিতে অজিদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৪ সেপ্টেম্বর। সেটি হবে ইন্দোরে। তৃতীয় ম‍্যাচ ২৭ সেপ্টেম্বর। সূর্যকে প্রথম দু’টি ম্যাচে নিজেকে প্রমাণ করতে হবে। বিশ্বকাপে ভারতের মিডল অর্ডারে খেলতে পারেন শ্রেয়স আইয়ার, কে এল রাহুল এবং ঈশান কিষাণরা। সেখানেই নিজের ছাপ ফেলতে হবে সূর্যকে। আর তার জন‍্য অজিদের বিরুদ্ধে নিজের ফর্মে ফিরতেই হবে SKY-কে।

আরও পড়ুন:বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে চলেছেন শুভমন, বললেন রায়না

 

 

 

 

 

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...