Monday, June 8, 2026

আগামিকাল আইএসএল-এর অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান, প্রথম ম‍্যাচে প্রতিপক্ষ পাঞ্জাব

Date:

Share post:

আগামিকাল ২০২৩-২৪ আইএসএল-এর অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ন সবুজ-মেরুন। ২০২৩ ডুরান্ড জয় দিয়ে এই মরশুম শুরু করেছে মোহনবাগান। তবে এইসব নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ জুয়ান ফেরান্দো। বরং আগামিকালের ম‍্যাচ নিয়ে ফোকাসড তিনি।

এদিন এই নিয়ে জুয়ান বলেন,”আমি ডুরান্ড কাপ নিয়ে আর ভাবছি না। সবাই জানে আমরা কলকাতা লিগ, প্রাক মরশুম, এএফসি কাপ কোয়ালিফায়ার খেলেছি। আমরা প্রতিদিন উন্নতি করেছি। আমরা খুশি ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তবে আমরা কলকাতা লিগ এবং আইএসএল এর ম্যাচ নিয়ে ভাবছি। পাঞ্জাব এফসি কঠিন প্রতিপক্ষ। ডুরান্ড কাপের পাঞ্জাব এফসি এবং বর্তমান দলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের আশিককে সমর্থন করতে হবে।আমি হতাশ কারণ আশিকের উপর আমি অনেক ভরসা করতাম।”

এর সঙ্গে জুয়ান আরও বলেন,”আমি ক্লাবের সাফল্যের পাশাপাশি ফুটবলারদের উন্নতিও দেখতে চাই। আমার পরিকল্পনা হল ম্যাচ জেতা। এবং ম্যাচ জিততে হলে আক্রমণ করতেই হবে ম্যাচে। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফুটবলারদের চোট-আঘাত। সেই বিষয় মাথায় রেখেই ম্যাচ খেলতে হবে। আমি আশা করি ম্যাচ বাই ম্যাচ আমরা আরও উন্নতি করব।”

এদিকে সবুজ-মেরুন তারকা উইঙ্গার লিস্টন কোলাসো জানিয়েছেন খেতাব ধরে রাখতে বদ্ধপরিকর মোহনবাগান। তবে শুধু আইএসএল নয়, এএফসি কাপও তাদের পাখির চোখ, সে কথাও বলতে ভুললেন না তিনি। এই নিয়ে কোলাসো বলেন,”সব ট্রফিই আমার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এখন লক্ষ্য এএফসি কাপের গ্রুপ পর্যায় জেতা। এরপর আইএসএল চ্যাম্পিয়নশিপ জয় ও সবশেষে আইএসএল নক আউট কাপ জয়। ট্রফি জেতা সবসময়ই গুরুত্বপূর্ণ। এই মরশুমেও আমরা ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। আমরা আগের মরশুমে আইএসএল জিতেছি৷ আমরা নিজেদের সেরাটা দেব যাতে এই বছরও আইএসএল জিতি।”

এদিকে আগামিকাল রাত ৮টা শুরু হবে ম্যাচ। ম‍্যাচ শেষে বাড়ি ফিরতে যাতে সমর্থকদের অসুবিধা না হয়, তার জন‍্য এবার এগিয়ে গেল মোহনবাগান। রাজ‍্যের পরিববহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দিয়েছে সবুজ-মেরুন। চিঠিতে আবেদন করা হয়েছে যে, ম্যাচ শেষ হওয়ার পর, সমর্থকরা যেন যুবভারতী থেকে বিভিন্ন জায়গায় বাসে করে যেতে পারেন। যাতে অতিরিক্ত বাস দেওয়া হয়। মোহনবাগান আবেদনে বলেছে উল্টোডাঙ্গা থেকে সল্টলেক স্টেডিয়াম রুটে চারটি বাস, সায়েন্স সিটি-সল্টলেক স্টেডিয়াম রুটে দু’টি বাস, শিয়ালদহ থেকে সল্টলেক স্টেডিয়াম রুটে দু’টি বাস এবং ধর্মতলা থেকে সল্টলেক স্টেডিয়াম রুটে ২টি বাস বিশেষ বাসের ব‍্যবস্থা করতে। এর পাশাপাশি ক্লাবের স্পোর্টস ডিরেক্টর বিনয় চোপড়া চিঠি দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষকেও। চিঠিতে তিনটি বিশেষ ট্রেন চালানোর আবেদন করা হয়েছে।

আরও পড়ুন:জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু ভারতের, অজিদের হারাল ৫ উইকেটে

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...