Friday, June 26, 2026

৩৪ বছর অতীত, বাংলায় এখন শিল্প বিপ্লব: দুবাইয়ে বললেন সঞ্জীব গোয়েঙ্কা

Date:

Share post:

 


কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

একটা সময় ছিল যখন বাংলা ছিল ব্রাত্য, এখানে ছিল না কোনও দূরদর্শী পরিকল্পনা ও উন্নয়ন। তবে ৩৪ বছরের খরা কাটিয়ে শেষ ১২ বছরে বাংলায় সবকিছু বদলে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দায়িত্ব নেওয়ার পর। বাংলা এখন শিল্পবান্ধব। এখানে না আছে শ্রমিক সমস্যা, না আছে বিদ্যুৎ সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। শুক্রবার দুবাইয়ে শিল্প সম্মেলনে বাংলার অগ্রগতির কথা তুলে ধরে সেখানকার ব্যবসায়ীদের বাংলায় বিনিয়োগের ডাক দিলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা।

শিল্প সম্মেলন থেকে বাংলায় বিনিয়োগের আবেদন জানিয়ে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, শেষ ১২ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় পরিকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। শেষ কয়েক বছরে এখানে ৩.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছি আমরা। এবং বাংলায় আমাদের ব্যবসার অভিজ্ঞতা অত্যন্ত ভালো। এশিয়ার সবচেয়ে বড় কোল ব্লকের কাজ চলছে বাংলায়। শেষ ১২ বছরে এখানে কোনও শ্রমিক সমস্যা নেই। একটিও কর্মদিবস নষ্ট হয়নি। পাশাপাশি গোয়েঙ্কা বলেন, প্রশাসন এখানে দ্রুত সিদ্ধান্ত নেয় এবং তা দ্রুত কার্যকর করে। বাংলার পরিকাঠামো দেশের মধ্যে সেরা। ঘড়ির কাঁটা ধরে কাজ চলছে বাংলায়। মুখ্যমন্ত্রী মানুষকে ভালোবাসেন, এবং তাঁদের যত্ন নেন। বাংলায় ব্যবসা করার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা অত্যন্ত ভালো। দিদির সৌজন্যে বাংলা এখন দেশের সেরা হওয়ার লড়াইয়ে এবং আমি আমার সীমিত ক্ষেত্র থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলায় আসার জন্য।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...