Tuesday, June 16, 2026

এশিয়ান গেমসে যাওয়ার ভিসা পেলেন না অরুণাচলের তিন খেলোয়াড়, চিন সফর বাতিল ক্রীড়ামন্ত্রীর

Date:

Share post:

ভারতের তিন খেলোয়াড়কে চিনে যাওয়ার ভিসা না দেওয়ায় প্রতিবাদে চিন সফর বাতিল করলেন ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। অরুণাচল প্রদেশের তিন খেলোয়াড়কে ভিসা দেয়নি চিন। চলতি বছর এশিয়ান গেমস হচ্ছে চিনের হ্যাংঝাউতে। সেখানেই এশিয়ান গেমসে খেলতে যেতে পারেননি ভারতের উশু এক ধরনের মার্শাল আর্ট দলের তিন মহিলা খেলোয়াড়। আর সেই কারণেই প্রতিবাদ হিসাবে চিন সফর বাতিল করেন অনুরাগ ঠাকুর।

এই নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন,”নয়াদিল্লি থেকে চরম প্রতিবাদ জানানো হচ্ছে। সেই সঙ্গে বেজিংয়ে ভারতের দূতাবাস থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। চিন ইচ্ছাকৃত ভাবে আমাদের খেলোয়াড়দের যেতে দেয়নি। এশিয়ান গেমসের নিয়ম ভেঙেছে ওরা।”

জানা যাচ্ছে, ভারতের তিন মহিলা উশু খেলোয়াড় নেইমান ওয়াংসু, ওনিলু তেগা এবং মেপুং লামগুকে ভিসা দেয়নি চিন। ১১ জনের উশু দলের এশিয়ান গেমস খেলতে যাওয়ার কথা ছিল। সাত জন পুরুষ এবং চার জন মহিলা খেলোয়াড় ছিলেন সেই দলে। বুধবার রাতে বিমান ছিল তাঁদের। কিন্তু ওই তিন খেলোয়াড় তাঁদের ছাড়পত্র পাননি। দলের সঙ্গে বিমানে উঠতে পারেননি তারা। ওই তিন খেলোয়াড়কে দিল্লির হস্টেলে রাখা হয়েছে। এশিয়ান গেমসে ২৪ সেপ্টেম্বর থেকে উশু প্রতিযোগিতা শুরু। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

চলতি বছর জুলাই মাসে অনুষ্ঠিত বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসেও চিন এমন একটি কাজ করেছিল। বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসে অংশ নিতে চিনের চেংদু যাওয়ার কথা ছিল ভারতের উশু দলের। সে বারও এই তিন খেলোয়াড়ের ভিসা দেয়নি চিন। দিল্লি থেকে চিনগামী বিমানে ওঠার কথা ছিল ভারতের আট খেলোয়াড়ের। বিমানে ওঠার কয়েক মিনিট আগে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয় গোটা দলকে।

আরও পড়ুন:বিশ্বকাপের আগে বুমরাহ-র প্রশংসায় এই ইংল‍্যান্ড ক্রিকেটার

 

 

 

 

 

Related articles

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...