Friday, April 3, 2026

সপ্তাহান্তে রেশন দোকানে অভিযান চালাবে খাদ্যদফতর !

Date:

Share post:

রেশন দোকানে (Ration Shop) অব্যবস্থার অভিযোগ খতিয়ে দেখতে এবার দুদিনের বিশেষ উপভোক্তা সম্পর্ক অভিযান (Special consumer relations campaign)শুরু করবে রাজ্য খাদ্য দফতর। আধিকারিকদের সঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষও (Rathin Ghosh)রেশন দোকানে গিয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলবেন বলে জানা যাচ্ছে। আগামী শনি ও রবিবার ডিলারদের সঙ্গেও কথা হবে। অন্যদিকে গ্রাহকদের জন্য খাদ্য দফতরের গৃহীত নানা পদক্ষেপ, তাঁদের প্রাপ্য খাদ্য সামগ্রীর পরিমাণ ইত্যাদি সম্পর্কে ধারণা তৈরিতে সাহায্য করা হবে বলেও মনে করা হচ্ছে। এই বিষয়ে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, আধিকারিকরা রেশন দোকান থেকে প্রাপ্ত তথ্য দফতরের কাছে রিপোর্ট হিসাবে পেশ করবেন। এর গত বছর এপ্রিল ও নভেম্বর মাসে দুদিন এই কর্মসূচি চলেছিল এবং ভালো সাড়া মিলেছিল।

খাদ্য দফতরের একটি নির্দেশিকায় জানান হয়েছে যে, সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের সব আধিকারিক ও কর্মীকে শনি ও রবিবার জনসম্পর্ক অভিযানে অংশ নিতে হবে। নিজের এলাকা বা কাছাকাছি কোনও জায়গায় দু’দিনে অন্তত দু’টি দোকানে যেতে হবে। খাদ্য দফতরের কাছে পরিদর্শনের রিপোর্ট পেশ করার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা তাঁদের সামাজিক মাধ্যমে আপলোড করতেও বলা হয়েছে। রেশন গ্রাহকদের কত পরিমাণ খাদ্যসামগ্রী প্রাপ্য সেটাও জানাতে হবে। নির্ধারিত পরিমাণ সামগ্রী তাঁরা পাচ্ছেন কি না এবং গুণগত মান কেমন, সেটা জানতে হবে গ্রাহকদের কাছ থেকে। রেশন গ্রাহকদের আধার নম্বর সংযুক্তিকরণের জন্যও পরামর্শ দিতে হবে। রেশন দোকানে আই স্ক্যানার, ওজন করার ইলেকট্রনিক যন্ত্র প্রভৃতি চালু হয়েছে। সে বিষয়েও গ্রাহকদের জানাতে বলা হয়েছে।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...