Monday, April 6, 2026

২০ কোটি কর্মদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা নিল রাজ্য সরকার

Date:

Share post:

রাজ্যের ন্যায্য প্রাপ্য মেটাচ্ছে না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। রাজনীতিতে পেরে না উঠে বাংলার মানুষকে ভাতে মারতে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এবার তাই জবকার্ড হোল্ডারদের রাজ্যের সমস্ত দফতরে বিকল্প কাজ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী মার্চ মাসের মধ্যে বিকল্প কাজ দিয়ে অন্তত ২০ কোটি শ্রমদিবস তৈরির টার্গেট নিল রাজ্য সরকার। যা নিশ্চিত করতে প্রতিটি দফতরকে চিঠি দিয়ে জবকার্ড হোল্ডারদের কাজের পরিমাণ বাড়াতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বিকল্প কাজ দিয়ে রাজ্য এখনও পর্যন্ত প্রায় ২.১০ কোটি কর্মদিবস সৃষ্টি করেছে। আগামী ২ অক্টোবর ১০০ দিনের কাজ এবং আবাস প্রকল্পের টাকা আটকে রাখার প্রতিবাদে দিল্লিতে প্রতিবাদ সভা করবে তৃণমূল কংগ্রেস। তার আগে রাজ্য সরকারের বিকল্প কাজের টার্গেট ধার্য করে দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আর এই আন্দোলনের পরেও কেন্দ্র যদি টাকা না দেয়, তাহলে আগামী লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার নিজের তৈরি কর্মদিবস প্রচারের আলোয় নিয়ে আসবে।

আরও পড়ুন:আয়ার ঘুমে ব্যাঘা.ত ঘটা়নোর ‘অপ.রাধে’ শয্যশায়ী বৃদ্ধার মর্মা.ন্তিক পরিণতি!

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...