Saturday, April 4, 2026

অজিদের বিরুদ্ধে সিরিজ জিতলেও, বিশ্বকাপের আগে দলের খেলায় খুশি নন রাহুল

Date:

Share post:

একম‍‍্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। সিরিজে ২-০ এগিয়ে। অজিদের বিরুদ্ধে দ্বিতীয় ম‍্যাচে পাহাড় সমান রান করলেও, একদিনের বিশ্বকাপের আগে চিন্তায় দলের অধিনায়ক কে এল রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম‍্যাচে দলের ফিল্ডিং নিয়ে একেবারেই খুশি নন তিনি। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে নিজেই জানালেন সেকথা। রাহুলের মতে, ফিল্ডারেরা যেভাবে ক্যাচ ছাড়ছেন তাতে বিশ্বকাপে সমস্যা হতে পারে।

ম‍্যাচ শেষে রাহুল বলেন, “আমরা কয়েকটা ক্যাচ ছেড়েছি। রাতে ফিল্ডিং করা এমনিতেই কঠিন। তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে। আরও পরিশ্রম করতে হবে। বিশ্বকাপে এই ধরনের ভুল দলকে সমস্যায় ফেলে দিতে পারে। এই ভুল যত তাড়াতাড়ি সম্ভব শুধরে ফেলতে হবে।”

প্রথম দুই ম‍্যাচে খেলেননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তৃতীয় এক দিনের ম্যাচের রোহিত, বিরাটেরা ফিরবেন। আর তখন থেকেই বিশ্বকাপের আবহে তাঁরা ঢুকে পড়বেন বলে জানালেন রাহুল। এই নিয়ে রাহুল বলেন, “পরের ম্যাচে রোহিতেরা ফিরছে। এখনও ওদের সঙ্গে কোনও কথা হয়নি। ওরা এলে কথা হবে। একদিনের বিশ্বকাপের আর বেশি দেরি নেই। তাই আমরা পরের ম্যাচ থেকেই বিশ্বকাপের আবহে ঢুকে যাব। এই ফর্ম বিশ্বকাপেও ধরে রাখতে চাই।”

আরও পড়ুন:আজ আইএসএল-এর অভিযান শুরু ইস্টবেঙ্গলের, প্রতিপক্ষ জামশেদপুর

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...