Monday, June 15, 2026

মেলেনি ভিসা! নানা ‘অজুহাতে’ বিদেশ সফর বাতিল রাজ্যপালের

Date:

Share post:

মেলেনি ভিসা! শেষ মুহূর্তে বাতিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিদেশ সফর। রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুনের নেতৃত্বে আন্তর্জাতিক কমিটির আমন্ত্রণে তাঁর আমেরিকার (America) রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিশ্ব সংস্কৃতি উৎসবে যোগ দেওয়ার কথা ছিল আনন্দ বোস। মঙ্গলবারই এক সপ্তাহের সফরে রওনার হওয়ার কথা। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল।

সোমবার, রাজভবন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের উদ্যোক্তাদের তরফেই রাজ্যপাল এবং তাঁর সঙ্গীদের সফরের ব্যয় বহনের কথা জানানো হয়েছিল। কিন্তু কূটনৈতিক বাধ্যবাধকতার কারণে তিনি ভিনদেশের এই আতিথেয়তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে তাঁর সফরের খরচ রাজ্য সরকারকেই ওই খরচ বহন করতে হত। খরচ বৃদ্ধি এড়াতেই সিদ্ধান্ত নিয়েছেন আনন্দ বোস। একই সঙ্গে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির ঊর্ধ্বগতিও সফর বাতিলের অন্যতম কারণ বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী সাংবাদিকদের নিয়ে কু.ৎসা, ভুঁইফোঁড় ইউটিউবারকে কড়া আইনি নোটিশ

কিন্তু সূত্রের খবর, আসল কারণ অন্য। আনন্দ বোসকে ভিসা দেয়নি আমেরিকা (America)। মুখ বাঁচাতে এবার নানা রকম অজুহাত দিচ্ছে রাজভবন।

 

Related articles

মণিপুরে হাসপাতালের বাইরে পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

ফের উত্তপ্ত মণিপুর। লেইলন ভাইফেই গ্রামের কুকি সম্প্রদায়ের তিন আহত ব্যক্তিকে ভর্তি করায় মণিপুরের রাজধানী ইম্ফলের উপকণ্ঠে ল্যাম্পহেলপাটের...

বদলে গেল ফেসবুক প্রোফাইল! রাতারাতি রাজ্যের ‘সবথেকে বড় দলে’ যোগদানের হিড়িক

লোগো এক। দলের নাম এক। রাতারাতি নতুন ফেসবুক প্রোফাইল খুলে গেল এনসিপিআই-এর। আর সেখানেই পুরোনো সব রেকর্ড প্রায়...

ISL খেলার আশ্বাস সচিব ওয়াসিমের, দলের প্রস্তুতি থেকে স্পনসর নিয়ে বড় বার্তা হুমায়ুনের

কয়েক দিন হল মহমেডানের(Mohammedan Sporting Club) দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবীর। ফুটবল দল গঠনের আগে ক্লাব কমিটি গঠন করছেন...

মিলল না জামিন, পুরনিয়োগ মামলায় জেলেই সুজিত

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মিলল না জামিন। ১ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu)।...