Friday, April 3, 2026

টোটো ও ই-রিকশর গতিবিধি নিয়ন্ত্রণে তৎপর রাজ্য, রেজিস্ট্রেশন ছাড়া বিক্রি করলেই ডিলার ‘Bl.acklisted’

Date:

Share post:

রাজ্য সরকার টোটো ও ই-রিকশ এই দুটি যানের গতিবিধি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে রেজিস্ট্রেশন নম্বর ছাড়া টোটো-বা ই-রিকশা বিক্রি করলে সেই ডিলারকে কালো তালিকভুক্ত করা হবে বলে পরিবহন দফতর জানিয়েছে।দফতর সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছরে প্রশাসনের নজর এড়িয়ে রাজ্যজুড়ে কয়েক লক্ষ টোটো বিক্রি হয়েছে। যা নিয়ন্ত্রণে আনতে গিয়ে এখন প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে । তাই সিদ্ধান্ত নেওয়া হযেছে, বে-আইনিভাবে টোটো এবং ই-রিকশা বিক্রি রুখতে এবার তার ডিলারদের তলব করা হবেI চলতি সপ্তাহেই রাজ্যের প্রায় শ’দেড়েক ডিলারকে ডেকে পাঠানো হবে। সেখানেই তাঁদের সাফ জানিয়ে দেওয়া হবে যে, আগামিদিনে তাঁরা যদি কাউকে রেজিস্ট্রেশন নম্বর ছাড়া টোটো-বা ই-রিকশা বিক্রি করেন সেক্ষেত্রে তাঁদের রাজ্য প্রশাসনের তরফে তাদের কালো তালিকভুক্ত করা হবে।

একই সঙ্গে রাজ্যের পরিবহণ দফতরের তরফ থেকে প্রত্যেকটি পুরসভায় চিঠি পাঠানো হচ্ছে । সেই সংশ্লিষ্ট পুর এলাকায কত সংখ্য়ক টোটো চলে, তার তালিকা তৈরি করে পুজোর মধ্যে পরিবহণ দফতরে জমা দিতে চিঠিতে নির্দেশ দেওয়া হচ্ছে । একই সঙ্গে প্রতিটি শহর ও গ্রাম এলাকায় টোটোর নির্দিষ্ট রুট ঠিক করে দিতেও পুরসভা কর্তৃপক্ষ, পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনকে বলা হয়েছে ।

বে-আইনিভাবে বছরের পর বছর ধরে শহর থেকে জেলা দাপিয়ে বেড়াচ্ছে টোটো ও ই-রিকশ আর তার জেরে একদিকে যেমন শহর থেকে গ্রাম যানজটে অবরুদ্ধ হয়ে পড়ছে তেমনি যাত্রীবাহী বাসরুটগুলি যাত্রী হারাচ্ছে। আবার বড় রাস্তা ধরে যাত্রী নিয়ে এই সব টোটো ও ই-রিকশ চলাচল করায় দুর্ঘটনাও ঘটে চলেছে।

টোটোর না আছে রেজিস্ট্রেশন নম্বর না আছে নম্বর প্লেট, না চালকের ড্রাইভিং লাইসেন্স। সেই সূত্রেই রাজ্য আগেই সিদ্ধান্ত নিযেছিল টোটো ও ই-রিক্সার জন্য় নির্দিষ্ট বিধি প্রণয়ন করা হবে। এবার সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার লক্ষ্য়ে পদক্ষেপ করা হল বলে পরিবহন সূত্রে জানা গেছে।

আরও পড়ুন- এবারতো সংসদে মুসলি.মদের গণপি.টুনি হবে: আসাদউদ্দিন ওয়েইসি

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...