Saturday, April 4, 2026

এবারতো সংসদে মুসলি.মদের গণপি.টুনি হবে: আসাদউদ্দিন ওয়েইসি

Date:

Share post:

‘সেদিন আর বেশিদূরে নেই যেদিন সংসদের ভেতর মুসলিমদের গণপিটুনির মুখোমুখি হতে হবে।’ বিএসপি সাংসদ দানিশ আলিকে উদ্দেশ্য করে বিজেপি সাংসদ রমেশ বিধুরির অবমাননাকর মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যে এবার এমনি মন্তব্য করলেন মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।

সংসদের অন্দরে ঘটা বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে ওয়েইসি বলেন, “আমরা দেখছি যে একজন বিজেপি সাংসদ সংসদে একজন মুসলিম সাংসদকে গালাগালি দিচ্ছেন। লোকেরা বলছে যে সংসদে তার এই সব বলা উচিত ছিল না, তারা বলে তার ব্যবহার খারাপ। এটি সেই জনগণের প্রতিনিধি যার জন্য আপনি ভোট দিয়েছেন… সেই দিন বেশি দূরে নয় যখন দেশের সংসদে একজন মুসলিমকে গণপিটুনির মুখোমুখি হতে হবে।” প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ করে ওয়েইসি বলেছেন, “আপনার ‘সবকা সাথ, সবকা বিকাশ কোথায়?’ এই দেশের প্রধানমন্ত্রী একটা কথাও বলবেন না।”

প্রসঙ্গত, শুক্রবার চন্দ্রযান-৩ মিশনে আলোচনা চলাকালীন লোকসভায় বিএসপি নেতা কুনওয়ার দানিশ আলীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। লোকসভার স্পিকার ওম বিড়লা বিধুরিকে সতর্ক করলেও থামেননি বিজেপি বিধায়ক। এই ঘটনায় শোকজ নোটিশও পাঠানো হয়েছে তাঁকে। সেই ঘটনার প্রেক্ষিতে বিএসপি সাংসদ দানিশ আলি জানান, রমেশ বিধুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে তিনি লোকসভার সদস্যপদ ছেড়ে দেওয়ার কথা ভাববেন। ইতিমধ্যে, বিরোধী দলগুলি লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিজেপির রমেশ বিধুরির বিরুদ্ধে সাসপেনশন সহ কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিতে শুরু করেছে।

আরও পড়ুন- জরুরি পরিষেবায় তৎপর, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রা.ণ ফেরাল সদ্যোজাতের

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...